নারায়ণগঞ্জ বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি ঘটনায়  লম্পট মৃদুল হাসান গ্রেপ্তার
বন্দরে সন্দেহভাজন ৪ যুবক আটক
বক্তাবলীতে পারুলের দোকান দখলের চেষ্টা জাকের পার্টির! থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ. লীগ
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বিএনপির দোয়া
অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানে আমতলী থানার শ্রেষ্ঠত্ব
রাউজানে যুবদল নেতা: হত্যা পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’
সাংবাদিক ইমরান মৃধার জন্মদিনের শুভেচ্ছা 
বকশীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা
শহরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার!
ফতুল্লা থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ
প্রশাসন ও জনগণের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠনের আহ্বান বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতির
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ
এবার নোয়াখালীতে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ!
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, বাড়ছে প্রাণহানি
ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, পুলিশসহ আহত ৮
দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ
পেনশনের জন্য হয়রানি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ: দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
কুতুবপুরে মাদক বিরোধী অভিযান: “You run away, we are coming”
সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ
জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার  
জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন
জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু
বন্দরে ধরণায় নারী স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
মাইগ্রেনের অসহ্য ব্যথা? দ্রুত উপশমে যা করবেন

মাইগ্রেনের অসহ্য ব্যথা? দ্রুত উপশমে যা করবেন

প্রকাশিতঃ

আপনার মাইগ্রেনের ব্যথা নিয়ে দীর্ঘদিন কষ্টে ভুগছেন। কোনো কিছুতেই এ সমস্যার সমাধান করতে পারছেন না। নানা ধরনের ওষুধ খেয়েও ব্যথা নিরাপয় করতে পারছেন না। একবার এই ব্যথা শুরু হলে ৭২ ঘণ্টার আগে সহজে কমতে চায় না। প্রচণ্ড ব্যথা হয়। আর এই ব্যথা শুরু হলে চোখেও ঝাপসা দেখা যায়। এরপর বমি বমি ভাব লাগে। আলোতে তাকাতেও কষ্ট হয়।

এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, মাইগ্রেনের ব্যথা হলে আপনাকে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। অর্থাৎ খাওয়াদাওয়া ঠিক সময়ে করতে হবে। তবেই আপনার মাইগ্রেনের ব্যথা কমবে। এ ক্ষেত্রে নারীদেরই মাইগ্রেনের ব্যথা বেশি হয়ে থাকে। মাসিকের সময় কিংবা গর্ভাবস্থায় নারীদের মাইগ্রেনের ব্যথা বেশি বাড়ে।

কেন এই ব্যথা বাড়ে? এটা হয়তো আপনি বুঝতে পারেন না। অনেক কারণেই মাইগ্রেনের এ ব্যথা বেড়ে থাকে। যদি আপনি প্রচুর পরিমাণে মদ খান কিংবা ক্যাফেইনজাতীয় খাবার খান, তবে আপনার মাইগ্রেনের ব্যথা হু হু করে বাড়তে থাকবে।

আর এই মাইগ্রেনের ব্যথা যদি আপনি কমাতে চান, তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত শরীর হাইড্রেট রাখতে হবে। যখন আপনার মাইগ্রেনের ব্যথা উঠবে, তখন আপনি অবশ্যই শান্ত পরিবেশে থাকবেন। অর্থাৎ যেখানে চেঁচামেচি কম, বেশি আলো নেই। যতটা পারবেন অন্ধকারে থাকবেন। আর শরীরকে পানিশূন্য রাখবেন না। শুধু হাইড্রেট রাখার চেষ্টা করবেন। বিশেষ করে চোখে আইসপ্যাক দেওয়ার চেষ্টা করবেন। এতে কিছুটা হলেও মাইগ্রেনের ব্যথা কমবে।

চিকিৎসকদের মতে, দিনেরবেলা ঘুমাবেন না। রাতে যদি ভালো করে ঘুম না হয়, তাহলে আপনার মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। তাই নিত্যদিন পর্যাপ্ত পরিমাণে ৮ থেকে ৯ ঘণ্টা ঘুমাবেন। যদি ঘুম না আসে, তাহলে গল্পের বই পড়তে শুরু করবেন। তারপরেই ঘুমাতে পারেন। এতে আপনার মাইগ্রেনের ব্যথা কিছুটা হলেও কমবে।

মাইগ্রেনের ব্যথা কমাতে প্রথমেই আপনাকে মানসিক চাপ কমাতে হবে। মানসিক চাপ নেবেন না, সে বিষয়টি মাথা থেকে সরিয়ে ফেলুন। জোরে জোরে শ্বাস নিন। বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করুন। গল্পের বই পড়ুন। যে কাজ আপনি পছন্দ করেন, সেই কাজ করুন। এতে আপনার মানসিক চাপ কমবে। আর শরীরচর্চা করবেন নিত্যদিন। আপনি যদি সকালবেলা উঠে ব্যায়াম করেন কিংবা হাঁটতে যান, এতে আপনার শরীর সুস্থ থাকবে। মাইগ্রেনের ব্যথা কমবে।  সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

আর বাইরের ফাস্টফুড খাওয়া এড়িয়ে চলুন। এমনকি খালি পেটে থাকবেন না। এতে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। পনির, চকোলেট, ক্যাফেইনজাতীয় খাবার একদমই খাবেন না। ক্যাফেইনজাতীয় খাবার খেলে মাইগ্রেনের ব্যথা বাড়ে। তাই মাইগ্রেনের ব্যথা কমাতে আপনাকে এ টিপসগুলো মানতে হবে।

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!