ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মডেল থানাধীন উত্তর নবীনগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক সম্রাট ও অপহরণ মামলার আসামী আকাশ বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,উত্তর নবীনগর এলাকার আনোয়ার হোসেনের পুত্র স্থানীয় সন্ত্রাসী, মাদক সম্রাট আকাশের নেতৃত্বে উত্তর নবীনগর, আরাফাত নগর,মুসলিমনগর, শামসুলের মোড় সহ বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজা ব্যবসা নির্বিগ্নে চালিয়ে আসলেও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
উক্ত মাদক সম্রাট আকাশ তার সহযোগী আক্তার হোসেনের পুত্র সিয়াম,শাওন,তানজীল,কোরবান আলীর পুত্র বিল্লাল হোসেন নবীনগর শাহওয়্যার আলী উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রী কে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ছাত্রীটির পিতা বাদী হয়ে মাদক সম্রাট আকাশ কে প্রধান আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। যার নম্বর -৪ তারিখ-১/৭/২০২৫ ইং।
মাদক সম্রাট আকাশ তার সহযোগীরা মাদক বিক্রির কারনে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ মাদকা সক্ত হয়ে পড়ছে। এতে করে সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
অতিদ্রুত মাদক সম্রাট ও অপহরণ মামলার আসামী আকাশ ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী।




