ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার অন্তর্গত হাবিবপুর গ্রামের বাসিন্দা শহীদের মেয়ে সুমির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ৪ জুলাই আনুমানিক ভোর ৫ টায় এই ঘটনা ঘটে।
এসময় ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুমির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে যায়।
পরবর্তীতে সুমির বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একই এলাকার বাসিন্দা সালামের ছেলে সাকিব ও আতাউর রহমানের ছেলে ঝন্টুর নেতৃত্বে এই ডাকাতির ঘটনা ঘটেছে ।
জানা যায় এই শাকিব এবং ঝন্টুর বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতি ধর্ষণ ও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। সুমির স্বামী সোনারগাঁও উপজেলার নির্বাচন কমিশনার।




