প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের আলোচিত রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.স্বপনকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার ১১ জুলাই রাত পৌনে ৯টায় আগাইহাজারের মনোহরদী গ্রামের শীলবাড়ি বাজার এলাকা হতে রুবেল গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল মনোহরদী ধর্মেরচর এলাকার রেহাজউদ্দিনের ছেলে।
র্যাবের স্কোয়াড কমান্ডার মো.সামসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ২০১৪ সালে ১লা অক্টোবর সকাল ১০টায় বাদীনির বসত ঘরের সামনে বিবাদীগন উপস্থিত হয়ে বাদীনির স্বামী রুবেলকে পেয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন ভিকটিম উক্ত বিবাদীদের গালিগালাজ করার প্রতিবাদ করলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা দিয়া এলোপাথারীভাবে মারপিট শুরু করে। একপর্যায়ে বিবাদীগন ভিকটিমকে লাঠিসোটা ও লোহার রড দিয়া শরীরের বিভিন্নস্থানে এলোপাথারীভাবে মারপিট করে গুরুতর জখম করে ঘরের সামনে ফেলে রেখে চলে যায়। পরবর্তিতে বাদী এবং আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। উক্ত ঘটনায় ভিকটিম এর স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-০২ তারিখ- ০২ অক্টোবর ২০১৪, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০।
উক্ত মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।




