ভোক্তা হলে সচেতন বন্ধ হবে অনিয়ম, ভোক্তা বাঁচবে-বাঁচবে দেশ, সিন্ডকেট মুক্ত বাংলাদেশ এই শ্লোগানকে সামনে ফতুল্লা ভোক্তা অধিকার C.C.S) নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১জুলাই শুক্রবার বিকালে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নারায়ণগঞ্জ জেলার কো-অডিনেটর মনিরুল ইসলাম মনি’র সার্বিক তত্বাবধানে ফতুল্লা শাখার কো-অডিনেটর মোহসিনা আক্তার মোহনার সভাপতিত্বে ও সাংবাদিক আনোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সদস্য এড. সালাউদ্দিন ভুইয়া সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড. রাসেল প্রধান, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি নাট্যকার ফজলুল হক পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মঈনুদ্দিন, জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা আক্তার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




