নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
‘বর্তমানে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটা দূরে সরে গেছে’

‘বর্তমানে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটা দূরে সরে গেছে’

প্রকাশিতঃ

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন, ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলে চলবে না।তাদেরকে নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করতে হবে।সুন্দর সমাজ বিনির্মাণে প্রয়োজন নৈতিক শিক্ষা। এটা সর্বপ্রথম পরিবার থেকে শুরু করতে হবে।

শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ও দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটা দূরে সরে গেছে। তাই বইয়ের পাশাপাশি ছেলেমেয়েদেরকে অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে। তাহলে তারা দেশের স্বার্থে ভবিষ্যতে নিরলসভাবে কাজ করে যেতে পারবে।

সিদ্দিক জুবায়ের বলেন, সোনারগাঁয়ে প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে।

সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শায়লা নাসরিনের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক একে লুৎফুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত সচিব (অব.) শেখ মো. বিল্লাল হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ডেমরা কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম, সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ সোলায়মান খন্দকার, অ্যাডভোকেট আমির হোসেন, অধ্যাপক আশরাফুজ্জামান অপু, ব্যাংকার জুলহাস উদ্দিন, আব্দুল করিম, সোনারগাঁ সংঘের সহ-প্রচার সম্পাদক দেওয়ান শামসুর রহমান, দপ্তর সম্পাদক এ কে এম জানে আলম দীপু, অধ্যাপক সেলিম হায়দার প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!