নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জ সানারপাড় শেখ মোরতোজা আলী উবি’র চার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

সিদ্ধিরগঞ্জ সানারপাড় শেখ মোরতোজা আলী উবি’র চার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে একটি এমপিওভূক্ত উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেরা আরেকটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন। মানছেন না প্রধান শিক্ষকের নির্দেশনা। অনলাইন ফটোকপিসহ কম্পিউটার সংক্রান্ত সকল কাজ এক শিককের দোকান থেকে করাতে শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের নির্দেশ অমান্য করে নিয়ম বহির্ভূতভাবে ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১ লাখ ৭৭ হাজার টাকা আদায় করে স্কুল তহবিলে জমা না দিয়ে তারা ভাগবণ্টন করে নিয়েছেন। এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করছেন।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শফিকুল ইসলাম, বিজ্ঞানের আলী আজগর ও কৃষি শিক্ষার শিক্ষক একেএম আসাদুজ্জামান। এমপিওভূক্ত প্রতিষ্ঠানের ওই ৩ শিক্ষক মিলে যৌথভাবে শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের পাশেই আসমত আলীর কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে ‘নিউ মডেল পাবলিক স্কুল’ নামে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২১ ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মতে, এমপিওভূক্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক যদি অন্য প্রতিষ্ঠানের মালিক, পরিচালক, কোচিং সেণ্টার পরিচালনা বা শিক্ষক হিসেবে যুক্ত থাকেন, তা অসদাচরণ, স্বার্থের সংঘাত হিসেবে গণ্য ও মূল চাকরির দায়িত্ব পালনে অবহেলা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের মালিকানা বা ব্যবস্থাপনায় অংশগ্রহণ বৈধ হবে না। নীতিমালায় আরো রয়েছে, যদি কোন শিক্ষক অন্যপ্রতিষ্ঠানে সময় দেন বা সেখান থেকে আর্থিক সুবিধা ভোগ করেন তাহলে এটি শাস্তিযোগ্য।
অভিযোগ উঠেছে, সরকারি নীতিমালা অমান্য করে ওই ৩ শিক্ষক চাকরির মূল প্রতিষ্ঠানের চেয়ে নিজেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন। অন্য দিকে একই স্কুলের আরেক জন ধর্শ শিক্ষার শিক্ষক হেমায়েত উদ্দিন বিদ্যালয়ের পাশেই ‘আইটেক মাল্টিমিডিয়া’ নামে একটি কম্পিউটার দোকান গড়ে তুলেছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন সংক্রান্ত আবেদন, জটিলতা, কম্পিউটার সংক্রান্ত কাজ ও ফটোকপি তার দোকান থেকে করাতে বাধ্য করছেন। এক দোকানে কাজ করতে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। তাছাড়া স্কুল পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয় শিক্ষক হেমায়েত উদ্দিনের দোকানে।
শিক্ষার্থীদের অভিযোগ, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ জনপ্রতি বাধ্যতামূলক ৫০০ টাকা নিয়েছেন ওই শিক্ষকরা। পরিসংখ্যান মতে সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে অন্যায়ভাবে প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা হাতিয়ে দেন তারা। শিক্ষকদের এসব অনিয়ম, অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন অভিভাক ইসমাইল হোসেন, হাফিজ উদ্দিন, আবুল হোসেন ও আলম মিয়া। তাদের অভিযোগ ওই শিক্ষকরা সি-িকেট গড়ে তুলে শিক্ষার নামে বাণিজ্য করছেন।
সরেজমিনে নিউ মডেল পাবলিক স্কুলে গিয়ে জানতে চাইলে, প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন,বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম,আলী আজগর ও একেএম আসাদুজ্জামানসহ মোট ১০ জন।
নিজের চাকরিকৃত বিদ্যালয়ের পাশে জমি ভাড়া নিয়ে ‘নিউ মডেল পাবলিক স্কুল’ নির্মাণ করার কথা স্বীকার করে শিক্ষক শফিকুল ইসলাম বলেন, আমি আমাদের স্কুলে মাঝে মাঝে যাই। বছরে কিছু আর্থিক সুবিধা পেয়ে থাকি। এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করে নিজে আরেকটি স্কুল পরিচালনা করা শিক্ষানীতি বহির্ভুত বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীর কাছ থেকে ১ লক্ষ ৭৭ হাজার টাকা আদায় করে ভাগবণ্টনের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। একই কথা বলেন অন্য দুশিক্ষক আলী আজগর ও একেএম আসাদুজ্জামান। ধর্ম শিক্ষক হেমায়েত উদ্দিন স্কুলের পাশে নিজের কম্পিউটার দোকানের কথা স্বীকার করেছেন। তবে শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন।
এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ জনপ্রতি ৫০০ টাকা করে ১ লক্ষ ৭৭ হাজার টাকা আদায় করে শিক্ষক শফিকুল ইসলামগংরা ভাগবণ্টন করে নিয়েছেন বলে স্বীকার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বশির উদ্দিন। তিনি আপত্তি জানালে তার সঙ্গে তারা অসাধাচরণ করেন। ওই শিক্ষকরা তার কোন নির্দেশনা মানেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। এমপিওভূক্ত একটি স্কুলের শিক্ষক হয়ে নিজেরা আরেকটি স্কুল পরিচালনা করার বৈধতা নেই। এসব বিষয় তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে মৌখিকভাবে অবগত করিয়েছেন। লিখিতভাবে অভিযোগ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
বিদ্যালয়ের বর্তমান সভাপতি জেলার সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) ফারাহ ফাতেহ তাকমিলা বলেন, এমপিওভূক্ত স্কুলের শিক্ষক নিজের কিংবা অন্য আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে জড়িত থাকতে পারেন না। এমন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় কিংবা ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা আরেকটি প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সানারপাড় শেখ মোরতোজা আলী স্কুলের অনিয়ম বিষয়ে আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!