নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে চার শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে চার শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষকের অনিয়ম স্বেচ্ছাচারিতা ও শিক্ষানীতি অমান্য করার প্রতিবাদে মানববন্ধন করেছে অভিভাবক ও শিক্ষর্থীরা। নীতিহীন শিক্ষক অপসারণ,শিক্ষার মানবৃদ্ধি ও রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে সোমবার (১৪ জুলাই) দুপুর ১২ টায় স্কুলের প্রধান গেইটের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শফিকুল ইসলাম, বিজ্ঞানের শিক্ষক আলী আজগর ও কৃষি শিক্ষার শিক্ষক একেএম আসাদুজ্জামান এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হয়েও নিউ মডেল পাবলিক স্কুল নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মিজানুর রহমান নামে একজন নিউ মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হিসেবে থাকলেও প্রকৃতপক্ষে শফিকুল ইসলামই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি ওই স্কুল থেকে মাসে মাসে ১০ হাজার টাকা বেতন পাচ্ছেন, যা সরকারি আধা সরকারি চাকরিজীবীদের জন্য অবৈধ বলে বিবেচিত হয়। আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষক আলী আজগর সানারপাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হয়েও সানারপাড় সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি নিযুক্ত হয়েছিলেন। এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক আরেকটি সরকারি স্কুলের সভাপতি ও নিজের প্রতিষ্ঠিত নিউ মডেল পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদে থাকা ২০২১ মাধ্যমিক শিক্ষানীতি আইনে সাংঘর্ষিক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেমায়েত উদ্দিন স্কুলের পাশেই আইটেক মাল্টিমিডিয়া নামে কম্পিউটার দোকান দিয়ে স্কুলের পাসওয়াার্ড ব্যবহার করে অনলাইন, প্রশ্ন তৈরিসহ স্কুলের সকল কাজ করছে,যা একজন চাকরিজীবী শিক্ষক হিসেবে কাম্য নয়। তাছাড়া এসব শিক্ষকরা পাঠদানে শ্রেণিকক্ষে সময় দেন না। তারা রাজনৈতিক কাজ ও নিজেদের স্কুল নিয়ে নিয়ে ব্যস্ত থাকেন। এতে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। স্কুলে মানসম্মত শিক্ষার অভাব দেখা দিয়েছে। তাই আমরা এধরণের নীতিহীন শিক্ষকদের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয় থেকে অপসারণ চাই।
অভিভাবক ইসমাইল হোসেন বলেন, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়টি এলাকার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। দুঃখজনকভাবে বলতে হয়, কয়েকজন শিক্ষকের কারণে বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার মান ক্রমশ নিন্মমুখী হচ্ছে। নীতিহীন শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষাদানের দায়িত্ব থেকে সরে গিয়ে অন্য দিকে মনোযোগী হয়ে পড়েছেন। এতে অভিভাবক হিসেবে আমরা হতাশ ও উদ্বিগ্ন। আমাদের সন্তানরা সুশিক্ষা পাবেনা তা আমরা চাইনা।
অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বশির উদ্দিন বলেন, যে কয়জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে তারা আমার কোন নির্দেশনা মানে না। তারা যা করছে তা শিক্ষানীতি বহির্ভূত।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!