রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন নারায়ণগঞ্জ মহানগর গন অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল।
শোক বার্তায় নারায়ণগঞ্জ মহানগর গন অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমরা এবং মহানগর গন অধিকার পরিষদের পক্ষথেকে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার আহবান জানাচ্ছি।




