নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮৩
ফতুল্লায় পাওয়া টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
Next
Prev
প্রচ্ছদ
‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো বিভেদ থাকার কথা নয়-স্বরাষ্ট্র উপদেষ্টা

‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো বিভেদ থাকার কথা নয়-স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিতঃ

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের প্রায় সব থানায় অনেক মামলা হয়েছে। এসব মামলার মূল বিষয়, ছাত্র-জনতার ওপর হামলা।  এসব মামলার চার্জশিট দিতে দেরি করছে পুলিশ। কি কারণে চার্জশিট দেরিতে দেওয়া হচ্ছে সেই ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘৫ আগস্ট পরবর্তী মামলাগুলোতে অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয়েছে। প্রত্যেকের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হচ্ছে। আর এ কারণেই চার্জশিট দিতে দেরি হচ্ছে। কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এ সময় নেওয়া হচ্ছে।’

শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থানা লুট হওয়া সব অস্ত্র আমরা এখনও উদ্ধার করতে পারি নাই। অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার করা হবে। আগামী নির্বাচনটি যেন মিডিয়া ও জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে সেজন্য চেষ্টা করবো।  নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী একটা স্টেপ, মূল স্টেক হোল্ডার হলো যারা নির্বাচনে অংশ নেবে।  নির্বাচন কমিশন, প্রশাসন তারপর হলো আইনশৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক দলগুলো যদি সহায়তা করে তবেই একটি সুষ্ঠ নির্বাচন করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো বিভেদ থাকার কথা নয়। আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছি। দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে সে লক্ষ্যে আমরা কাজ করছি। অন্যদিকে, রাজনৈতিক দলগুলো জনগণের কাছ থেকে ভোট আদায়ের জন্য তাদের মতো করে চেষ্টা করবে।’

ভারত থেকে পুশইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিক যারা ভারতে আছে তাদের তো আমাদের নিতে হবে।  আমার তাদের বলছি, যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে সেটার জন্য একটা নিয়ম আছে। প্রোপার চ্যানেলে পাঠানো। ইন্ডিয়া থেকে যারা আমাদের দেশে আসছে, আমরা কিন্ত প্রোপার চ্যানেলে পাঠাচ্ছি।  কিন্তু তারা প্রোপার চ্যানেলে না পাঠিয়ে জঙ্গলে, নদীর পাড়ে এসব জায়গায় ফেলে যাচ্ছে।  এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।  হিউম্যান রাইটস বায়েলেন্স হচ্ছে।  এ ব্যাপারে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের প্রতিবাদে একেবারে যে কাজ হচ্ছে না তা নয়, পুশইনের সংখ্যা আগের চেয়ে কমেছে। ’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!