নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গণ অধিকার পরিষদের যুব শাখা হিসেবে পরিচিত এই সংগঠনটি নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এই কার্যালয় উদ্বোধন করে।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শহরের জামতলা এলাকায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ মহানগর গন অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়া,সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল, সহ সভাপতি আল আমিন,সহ সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসাইন,সাইফুল ইসলাম সুমন,যুগ্ন সম্পাদক সাইফুল্লাহ টিটু, আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক রাকিব মাহমুদ কালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং কার্যালয়টি যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়




