নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে ব্যবসায়ী দুলালের নিকট কসাই মাসুমের ১০ লাখ টাকা চাঁদা দাবী !

বক্তাবলীতে ব্যবসায়ী দুলালের নিকট কসাই মাসুমের ১০ লাখ টাকা চাঁদা দাবী !

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার
নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মাসুম ওরফে কসাই মাসুম।মাসুম গত আওয়ামী লীগের শাসনামলে প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমিজমা দখল, মাদক ব্যবসা সহ নানান অপকর্ম করে বেড়াতো।৫ আগষ্টের পরে কিছুদিন এলাকা ছেড়ে পালিয়ে বেড়ালেও এখন এলাকায় ফিরে এসে আবার বেপরোয়া হয়ে উঠেছে বলে সুত্র হতে জানা যায়।

এ ব্যাপারে আব্দুল মজিদের পুত্র মোঃ দুলাল মিয়া বাদী হয়ে রবিবার (২৭ জুলাই) ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাতে তিনি উল্লেখ করেন  বিবাদী ১। মাসুম ওরফে কসাই মাসুম (৪৩), পিতা-ওয়াজেদ আলী, সাং-পূর্ব গোপালনগর, ডাকঘর-বক্তাবলী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উল্লেখিত বিবাদী জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরিয়া আমার ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি সাধন করিবার পায়তারা করিয়া আসিতেছে। বিবাদীর হুমকি ধামকি থাকায় আমি আমার প্রাণ শঙ্কায় পরিয়া আমার মালিকানাধীন সম্পত্তি অন্যত্র বিক্রয় করিবার চেষ্টা শুরু করিলে উল্লেখিত বিবাদী আমার নিকট ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবী করিয়া আসিতেছে।
এরই ধারাবাহিকতায় ইংরেজি ২৬/০৭/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদী সহ তাহার সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন বিবাদী বে-আইনী জনতাবন্ধে একজোট হইয়া লাঠি সোটা ইত্যাদি নিয়া জোর পূর্বক আমার বসত বাড়িতে ঢুকিয়া পরে।
এসময় বিবাদী ও তাহার অজ্ঞাতনামা সহযোগীরা আমার ঘরের টিনের বেড়া ভাংচুর করিয়া অনুমান ৮০০০/- (আট হাজার) টাকা ক্ষতি সাধন করে। একপর্যায়ে আমি ও আমার পরিবারের সদস্যগণ বিবাদীদেরকে বাধা প্রদান করিবার চেষ্টা করিলে বিবাদী ও তাহার সহযোগীরা আমার ও আমার পরিবারের সদস্যদের উপর ক্ষিপ্ত হইয়া মারধর করিবার জন্য উদ্ধত হয়।
এসময় আমাদের ডাক চিৎকার শুনিয়া আশে পাশের লোকজন জড়ো হওয়ায় বিবাদীগণ আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে মারধর করিতে ব্যর্থ হইয়া আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শণ পূর্বক যদি আমি বিবাদীকে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা না দিয়া আমার জমি বিক্রয় করিবার চেষ্টা করি তাহা হইলে বিবাদী ও তাহার সঙ্গীয়রা সময় সুযোগমত আমার প্রাণ নাশ করিবে অন্যথায় আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে এলাকা ছাড়া করিয়া জমি জবর দখল করিয়া নিবে মর্মে হুমকি প্রদান করিয়া বিবাদী ও তাহার সঙ্গীয়রা ঘটনাস্থল ত্যাগ করে।
উল্লেখ্য যে, উল্লেখিত বিবাদী তৎকালীন আওয়ামীলীগ সরকার দলীয় লোক এবং এখনও তাহার প্রভাব বিস্তার অব্যাহত রাখিয়াছে।
উল্লেখিত বিষয়ের আলোকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন  ভূক্তভোগী দুলাল মিয়া।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!