নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
না:গঞ্জের ৩টি আসন পূনর্বিন্যাসে নির্বাচন কমিশনকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমর্থন

না:গঞ্জের ৩টি আসন পূনর্বিন্যাসে নির্বাচন কমিশনকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমর্থন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের তিনটি আসনকে যেভাবে পূনর্বিন্যাস করা হয়েছে তাতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জের সচেতন মহলসহ সর্বস্থরের সাধারন মানুষ।
যে বিষয়কে সামনে রেখে তিনটি আসন পূর্বিন্যাস করা হয়েছে তা বাস্তবসম্মত বলেই মনে করেন অনেকে। এই সংসদীয় আসন গুলোতে দুটি বিষয়কে মাথায় রেখে ” আসন বিন্যাস করা হয়েছে। সেই দুটি বিষয় হলো জনসংখ্যা বা ভোটার সংখ্যা এবং প্রশাসনিক কাজের সুবিধা।
যেভাবে আসন বিন্যাস করা হয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হলে নারায়ণগঞ্জের সব আসনেই ভোটার সংখ্যা থাকবে চার লাখ থেকে পাঁচ লাখ। যেমন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ভোটার সংখ্যা হলো পাঁচ লাখ সতেরো হাজার। তাই শুধু সিটি করপোরেশন এলাকা নিয়ে করা হচ্ছে নারায়ণগঞ্জ-৫ আসন।
বিপরিতে আগে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের যে এলাকা ছিলো সেখানে ভোটার সংখ্যা ছিলো সাড়ে সাত লাখ। তাই এই আসন থেকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা বাদ দিলে ভোটার সংখ্যা অনেক কমে আসবে। যদিও এই আসনের অন্তর্ভুক্ত হচ্ছে আলীরটেক ও গোগনগর ইউনিয়ন। কিন্তু এই দুই ইউনিয়নে ভোটার সংখ্যা খুবই কম। এছাড়া সোনারগাঁ আসনে বর্তমানে ভোটার সংখ্যা তিন লাখ পয়তাল্লিশ হাজার।
এই আসনে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন যোগ হলে ভোটার বেড়ে হবে কম বেশি পাঁচ লাখ। তাই ভোটারদের মাঝে একটি সমতা আনার জন্যই এভাবে আসন পূনর্বিন্যাস করা হচ্ছে। এছাড়া সিটি করপোরেশন আর ইউনিয়ন পরিষদের উন্নয়ন বাজেট সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তাই একই আসনে যদি সিটি করপোরেশন আর ইউনিয়ন পরিষদ থাকে তাহলে একজন এমপি ওই এলাকার উন্নয়নে সমন্বয় করতে পারেন না।
তাই এই তিনটি সংসদীয় আসন পূর্ণবিন্যাস হওয়ায় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন জনগন।
সংসদীয় আসনের সীমানা পূর্ণবিন্যাস প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য মো. গিয়াসউদ্দিন বলেন, “নির্বাচন কমিশন কর্তৃক নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুন:নির্ধারণ করে যে খসড়া প্রকাশিত হয়েছে, আমি সেই পদক্ষেপকে স্বাগত জানাই।” আমার এই পদক্ষেপের বিষয়ে কোনো আপত্তি নেই।
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের কারিগরি কমিটির প্রস্তাবনার সমর্থন ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. শাহআলম।
এ প্রসঙ্গে তিনি বলেন, জনসংখ্যা বা ভোটার সংখ্যা, প্রশাসনিক কাজের সুবিধা, জনসাধারণ ও এলাকার সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে নারায়ণগঞ্জের ৩টি আসনসহ মোট ৩৯টি আসন পূর্ণবিন্যাস করা হয়েছে। এই পূর্ণবিন্যাসকে আমি স্বাগত জানাই। এলাকা বা আসন বিন্যাস কোন বিষয় না দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করতে প্রস্তুত আছি।
এ বিষয়ে দলীয়ভাবে পর্যালোচনার আগে কোনো মন্তব্য করতে রাজি হননি মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, “আমার দল (বিএনপি) পর্যালোচনা করে আমাদের সাথে কথা বলবে, তারপর আমরা এ বিষয়ে মন্তব্য করব। এখন কিছু বলার নেই।”
জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “আমরা এখনও চিন্তা-ভাবনা করিনি। আমাদের সামনের প্রোগ্রাম নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি।”
জেলা হেফাজতে ইসলামের সভাপতি ও জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাশেমী বলেছেন, নারায়ণগঞ্জের ৩টি আসনে সীমানা পূণর্বিন্যাস নির্বাচন বর্তমান কমিশনের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমি তাদের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের এই সিদ্ধান্তে নারায়ণগঞ্জের ৩ টি নির্বাচনী এলাকায় জনগনের অর্থাৎ ভোটার সমন্বয় হবে। জনপ্রতিনিধিরা জনগনকে সহজে তাদের সঠিক সেবা প্রদান করতে পারবে।
জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, নির্বাচন কমিশনার সোনারগাঁও উপজেলার সাথে অন্তর্ভুক্ত করনে আমাদের কোন সমস্যা নেই।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নারায়ণগঞ্জ-৪ আসনের সাথে আলীরটেক ও গোগনগর ইউনিয়ন একত্রিত করার।
নির্বাচন কমিশনার সীমানা পূণর্বিন্যাস এর মাধ্যমে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হওয়ায় আমরা আনন্দিত। আমি আমার দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনাকে অভিনন্দন জানাই।
একই বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার।
এলাকা বন্টনের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তিনি বলেন, “ভোটের জন্য মনে হয় ভালো হবে। তবে, বন্দর উপজেলা দু’টি ভাগ হয়ে যাবে এর মাধ্যমে।”

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!