নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
বিজয় মিছিলে আমরা অতীতের মত এক নম্বার হতে চাই -অকিল উদ্দিন ভুঁইয়া

বিজয় মিছিলে আমরা অতীতের মত এক নম্বার হতে চাই -অকিল উদ্দিন ভুঁইয়া

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: অকিল উদ্দিন ভুঁইয়া বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে আন্দোলন-সংগ্রামে ৬ নম্বর ওয়ার্ড থেকে আমরা হাতেগোনা কিছু নেতাকর্মী রাজপথে ছিলাম, মামলা-হামলার শিকার হয়েছি, জেল-জুলুম ভোগ করেছি। কিন্তু এখন কিছু কিছু আওয়ামীলীগের এজেন্ট স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপির নামে কুৎসা রটাচ্ছে। কোথায় সে ওয়ারিশ কিনে, বাড়ির মধ্যে গিয়ে জায়গা সম্পত্তির ওয়ারিশ নিয়ে ঝামেলা কিন্তু সে ঝামেলায় বলে বিএনপি বিএনপি সংঘর্ষ। আমাদের সাথে কারো সংঘর্ষ হয়নি। শুধু শুধু আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, বিএনপিকে অসম্মান করার জন্য এবং ৬নং ওয়ার্ডের বিএনপির ভীতকে নষ্ট করার জন্য এ পায়তারা করছে।
শনিবার (২ আগষ্ট) বিকালে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ‘ফ্রাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে ৫ আগষ্ট সিদ্ধিরগঞ্জে এবং ৬ আগষ্ট ঢাকার পল্টনে বিজয় মিছিল সফল করার লক্ষ্যে’ সুমিলপাড়া পুরাতন থানা এলাকায় আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অকিল উদ্দিন ভুঁইয়া বলেন, আগামী ৫ তারিখ ও ৬ তারিখের বিজয় মিছিলে আমরা অতীতের মত এক নম্বার হতে চাই। তাই সে লক্ষ্যে আপনারা প্রস্তুত থাকবেন আমরা উৎসবমূখর পরিবেশে এ মিছিলটি সম্পন্ন করতে চাই।
নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন তথাকথিত এক নেতাকে উদ্দেশ্য করে বলেন, আজকে কেন এত বড় বড় ছবি দিয়ে ফেষ্টুন করা হয়। বিগত বছরে তো একটা প্যানা-ফেষ্টুন দেখি নাই। আপনি কার অনুমতি নিয়ে এই ব্যানার ফেষ্টুন টানিয়েছেন। আপনিতো মানুষের জায়গা দখল করার জন্য এই ব্যানার-ফেষ্টুন লাগিয়েছেন।
নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন বলেছেন, এক শ্রেনীর লোক আছে যারা ঘাপটি মেরে থাকে যখন যে দল ক্ষমতায় থাকে তখন সে দলের সাথে মিশে সুবিধা গ্রহণ করে দলের বদনাম করে চলে যায়। কারণ তারা সে দলকে ভালবাসে না। তারা ভালবাসে তাদের আখের গোছানোকে। আমরা ৬নং ওয়ার্ডবাসী আগেও যেমন আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ ছিলাম এখনো ঐক্যবদ্ধ থাকব। আমরা দল করি জিয়াউর রহমানের আদর্শকে ভালবেসে। টাকার জন্য রাজনীতি করি না। আজকে দেখছি আমাদের ওয়ার্ডে জমিসংক্রান্ত বিষয়ে ঝগড়া-ঝাটিকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা কতিপয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, বিগত দিনে আওয়ামীলীগের সাথে মিশে ব্যবসা-বাণিজ্য করে এখন যদি বলেন আমি বিএনপি করি সেটা আমরা মেনে নেব না। আপনারা পারিবারিক ব্যবসা করবেন, ব্যবসা নিয়ে দন্ধ করবেন আর সেটা বিএনপির উপর চাপিয়ে দিতে পারেন না। এটা আপনার ব্যক্তিগত বিষয়। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজপথের কোন নেতাকর্মী যদি কারো বাড়ি-ঘর, জমি দখল করে তাহলে আপনারা সেটা লিখবেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরশাদ গাজী, দেলোয়ার হোসেন, আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, যুবদল নেতা হানিফ গাজী ও রুহুল আমিনসহ প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!