আক্রামুজ্জামান আশিক জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর ইসলামপুরে ডেভিল হান্ট অভিযানে পলবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
সোমবার (৪ আগষ্ট) ভোরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ স ম আতিকুর রহমান জানান- ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিরাজাবাদ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।




