নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ম্যাকলিন গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ম্যাকলিন গ্রেপ্তার

প্রকাশিতঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একটি মামলায় নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী মেহেদী খন্দকার ম্যাকলিনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি বলেন, “তথ্য-প্রযুক্তি সহযোগিতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়। এই সময় আইসিটি’র তদন্ত দলকে সহযোগিতা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল।”

পুলিশের একটি সূত্র জানায়, মেহেদী খন্দকার ম্যাকলিন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। ওসমান পরিবারের ‘ক্যাডার’ হিসেবে অধিক পরিচিত এ ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানোর দিনও শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে ছিলেন এ ম্যাকলিন। তাকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়তেও দেখা গেছে।

গত ২০ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ফতুল্লা মডেল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার ম্যাকলিন পরে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ শহরে ম্যাকলিন ছিলেন এক আতঙ্কের নাম। সাবেক সংসদ সদস্যের ছেলের ঘনিষ্ঠজন হওয়ার কারণে কখনও তার বিরুদ্ধে কথাও বলতেন না কেউ। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, কিশোর গ্যাং লিডার, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ম্যাকলিনের বড়ভাই মিল্টন ওরফে কিলার মিল্টনও ছিলেন শীর্ষ সন্ত্রাসীর তালিকায়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!