নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮৩
ফতুল্লায় পাওয়া টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
Next
Prev
প্রচ্ছদ
‘নিজের অপরচুনিটিকে নষ্ট না করে সব সুযোগ কাজে লাগাও’ – নুরুল ইসলাম

‘নিজের অপরচুনিটিকে নষ্ট না করে সব সুযোগ কাজে লাগাও’ – নুরুল ইসলাম

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘ফেসবুক নামক ট্রমার মধ্যে যেন নিজেকে রিলেট করে না ফেলি। আমরা যেন এ রোগে আক্রান্ত হয়ে না পড়ি। এটা এক ধরনের ডিজিস। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রজন্মকে হেফাজত করুক।’
রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌর অডিটোরিয়ামে ছাত্রশিবির আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘নিজের কোনো অপরচুনিটিকে তুমি নষ্ট করো না। সব সুযোগ কাজে লাগাও। এরপর অপরচুনিটি তোমার পায়ে এসে ধরা দিবে ইনশাল্লাহ। এজন্য আমরা তোমাদের সতর্ক করি। আমরা তোমাদের হৃদয় দিয়ে ভালোবাসি। দেশের সন্তান যারা আগামী দিনে এ বাংলাদেশকে গড়ে তুলবে তাদের প্রত্যেককে আমরা হৃদয় দিয়ে অনুধাবন করতে চেষ্টা করি।’
তিনি বলেন, ‘যারা ব্যর্থ হয়েছে তাদের ক্রন্দন-অন্তর্জালা তুমি-আমি আসলে বুঝবো না। আজকে তোমরা যারা সফলতা অর্জন করেছ তাদের ডেকে নিয়ে এসে আমরা এখানে সংবর্ধিত করছি। কিন্তু কোনো ব্যর্থ মানুষকে আমরা এখানে ডাকি নাই। সামনের দিকে তুমি যত সফলতা অর্জন করবা এ সোসাইটি তোমাকে তত বেশি ডাকবে।’
সাদাম বলেন, ‘সফল মানুষদের সেদিন আল্লাহ তায়ালা জান্নাতে দাখিল করবেন। আমরা যেন এমন জীবন গড়ে তুলতে পারি যেন আমার বাবা-মা আমাকে নিয়ে গর্ব করে আমার পাড়া-প্রতিবেশী যেন আমাকে দেখে আরেকজনকে যেন বলে ওই ছেলের মত হইতে পারিস না। দেখিস না কেমন লেখাপড়ায় ভালো কেমন নামাজ-কালাম পড়ে ভদ্র, অমায়িক। এ চরিত্রের মানুষগুলো তো সমাজে আকর্ষণ সৃষ্টি করতে পারে। আমরা যেন সেভাবে নিজেকে গড়ে তুলতে পারি।’
জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাতের সঞ্চালনায় জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল জব্বার , কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান, জেলা জামায়াতের আমির মুমিনুল হক সরকার, জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!