নারায়ণগঞ্জ প্রতিনিধি : দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা আরও নিরাপত্তার জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসণের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছ।
১০ আগষ্ট রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় সভায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, এসিড নিয়ন্ত্রণ সংক্রান্ত, মাদকদ্রব্য পাচার সংক্রান্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, যৌতুক নিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করন, নৌ পথ ও যানজট নিরসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। অপরাধী ও মাদক ব্যবসায়ী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না।
সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, এনএসআই কর্মকর্তা দাদন মুন্সী, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, সহকারী পরিচালক-৬২ ব্যাটালিয়ন জিয়াউর রহমান, জেল সুপার ফোরকান ওয়াহিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির, মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, মহানগর ইসলামি আন্দোলন সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, মাদকদ্রব্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগন ও পরিবহন মালিক সমিতি।




