নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮৩
ফতুল্লায় পাওয়া টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
Next
Prev
প্রচ্ছদ
মেঘনা ও পদ্মা ডিপোতে চাঁদাবাজি বন্ধে মাঠে বিএনপি নেতা মনির হোসেন 

মেঘনা ও পদ্মা ডিপোতে চাঁদাবাজি বন্ধে মাঠে বিএনপি নেতা মনির হোসেন 

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : গোদনাইল মেঘনা-পদ্মা ডিপো ও সাতঘোড়া সিমেন্ট কারখানা সহ কোনো প্রতিষ্ঠানে চাঁদাবাজি চলবে না বলে হুশিয়ারি প্রদান করেছেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন। তিনি বলেন, সম্পূর্ণভাবে চাঁদাবাজি রোধে প্রশাসন কে সাথে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ডিপো এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। রবিবার (১০ আগষ্ট) সকালে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে গোদনাইল মেঘনা ডিপো এলাকা পরিদর্শনকালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। মনির হোসেন বলেন, আসলাম ভাই কে গ্রেফতারকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিলো সেটি কাটিয়ে আমরা বর্তমানে ডিপোতে শান্তি প্রতিষ্ঠা করেছি। যাতে কোনো কুচক্রী মহল এই ডিপোকে নিয়ে কোনো অন্যায় কাজ করতে না পারে। মালিক পক্ষ শ্রমিক পক্ষ সকলের কাছে অনুরোধ থাকবে এখানে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে। আপনাদের জন্য আমরা সবসময় পাশে আছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাশে থাকবো। কেউ যেনো চাঁদাবাজি করতে না পারে, আমাদের বদনাম যেনো না করতে পারে সেদিকে সবাই দৃষ্টি রাখবেন। ডিপো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে তেল সরবরাহ না হলে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সমস্যা তৈরি হবে। পদ্মা-মেঘনা ডিপোর তেল দিয়ে ঢাকা বিমানবন্দর চলে যেহেতু স্পর্শকাতর একটি বিষয় সকলে নজরে রাখবেন যাতে কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। দেশে বর্তমানে একটি অন্তবর্তী সরকার রয়েছে। তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলীয় সরকার গঠন হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া,  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, দেলোয়ার হোসেন, আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, যুবদল নেতা হানিফ গাজী ও রুহুল আমিন, স্বপন সহ প্রমুখ।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!