নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় আশিককে কুপিয়ে জখম,আটক চুন্নুকে ছাড়াতে রাসেল মাহমুদের অপচেষ্টা!

ফতুল্লায় আশিককে কুপিয়ে জখম,আটক চুন্নুকে ছাড়াতে রাসেল মাহমুদের অপচেষ্টা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার নতুন ষ্টেডিয়াম সংলগ্ন মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় প্রতিপক্ষের হামলায় দেশীয় অস্ত্রের কোপে হাত কেটে ফেলে দেয়ার উপক্রম হয়েছে আশিক নামে এক যুবকের। গুরুতর রক্তাক্ত যুবক আশিক বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত আশিকের চাচাতো হৃদয় ফতুল্লা মডেল থানায় ইমন-রায়হানগংদেও বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দুলাল ও চুন্নু নামে দুইজনকে আটক করেছে।
ফতুল্লার রামারবাগ এলাকার মো.ওহিদের ছেলে মো.হৃদয় লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, সোমবার ১৮ আগষ্ট ফতুল্লা নতুন ষ্টেডিয়াসে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তার চাচাতো ভাই আশিকের সাথে ঝগড়ার সুত্রধরে রামারবাগ এলাকার সহিদের ছেলে ইমন, তার সহযোগি রায়হান,মৃত.খালেকের ছেলে জয়,হাসেমের ছেলে মিঠু,ফটিক চানের ছেলে দুলাল ও সহিদ,মৃত.খালেকের ছেলে ছোটন,আয়াতের ছেলে চুন্নু,তার সহযোগি সাগর,শুভ @ ভাঙ্গারী শুভ ও মৃত.খালেকের ছেলে সুমনসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় চাকু,ছুরি,রামদা ও চাপাতি নিয়ে তার চাচাতো ভাই আশিক ও তারসঙ্গীয় রাব্বির উপর হামলা চালিয়ে এলাপাতারি মারধর করে লীলাফুল জখম করে। এ সময় ১নং বিবাদীর হাতে থাকা রামদা দিয়ে আমার চাচাতো ভাই হত্যার উদ্দেশ্যে কোপ দিলে সেটা তার বাম হাতের কজি¦র কাছাকাছি গুরুতর রক্তাক্ত জখম হয়। ২নং বিবাদী আমার চাচাতো ভাইয়ের সঙ্গীয় মেহেদীকে হত্যার উদ্দ্যেশ্যে স্বজোড়ে মাথা বরাবর কোপ দিলে তা লক্ষ্যভেদ করে পিঠের গুরুতর রক্তাক্ত জখম হয়। ৮নং বিবাদী আমার চাচাতো ভাইয়ের সঙ্গীয় রাব্বিকে রামদা দিয়ে ডান পায়ে কোপ মারলে রক্তাক্ত জখম হয়।
এদিকে সোমবার রাতে থানায় অভিযোগের প্রক্ষিতে আসামীদের গ্রেফতার অভিযান চালিয়ে দুলাল ও আব্বাস আলী চুন্নু নামে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন ফতুল্লা মডেল থানা পুলিশ। এদের মধ্যে আব্বাস আলী চুন্নু ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য। তাকে ছাড়িয়ে নিয়ে মঙ্গলবার সকালে কর্মীদের বহর নিয়ে থানায় ছুটে আসেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ। তবে স্থানীয়রা জানান,আব্বাস আলী চুন্নু গত বছরের ৫ আগষ্টের পুর্বে স্বৈরাচারী আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। সে রামারবাগ এলাকার আওয়ামীলীগের অন্যতম দোসর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামালের সাথে মিছিল-মিটিং করতেন বলে জানান তারা। ৫ আগষ্টে পটপরিবর্তনের সাথে সাথে রাসেল মাহমুদের হাত ধরে নাকি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বনে যান। একজন আওয়ামী দোসর এবং কুপিয়ে আহত করার অভিযুক্তকে কিভাবে থানা থেকে ছাড়িয়ে চলে আসে রাসেল মাহমুদ এ নিয়ে খোদ নিজ দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত জানা যায় যে,আশিকসহ দুইজনকে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অভিযোগকারী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!