নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা থানা থেকে মাত্র দুইশত গজ দুরে সোর্স জাফর-ফারুকের জমজমাট তিন তাসের আসর!

ফতুল্লা থানা থেকে মাত্র দুইশত গজ দুরে সোর্স জাফর-ফারুকের জমজমাট তিন তাসের আসর!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার পঞ্চবটী এলাকায় সোর্স জাফর ও ফারুক মাদবরের তিন তাসের জুয়ার আসরে প্রতিদিনই সর্বশান্ত হচ্ছে পঞ্চবটী থেকে আন্ত:জেলা রুটে চলাচলকারী বেশীরভাগ যাত্রী। এ চক্রটি দীর্ঘদিন যাবত সকাল ও রাতে প্রকাশ্যে জনসম্মুখে এ তিন তাসের আসর বসালেও মাত্র ২ শত গজ দুরে অবস্থিত ফতুল্লা মডেল থানা পুলিশ যেন চোখে কাঠের চশমা পড়ে আছেন।
সরেজমিনে দেখা যায়,ফতুল্লা মডেল থানা পুলিশের সোর্স জাফর এবং ফতুল্লা থানা যুবদলের সভাপতির ভাই ফারুক মাদবর দীর্ঘদিন যাবত প্রকাশ্যেই এ তিন তাসের জুয়ার আসর চালাচ্ছেন। পঞ্চবটী থেকে দেশের বিভিন্ন রুটের যাত্রীবাহী বাসের নিরীহ যাত্রীদেরকে টার্গেট করে নিজস্ব লোক দিয়েই প্রথমে লোভ দেখায়। অথ্যাৎ জাফর-ফারুকের লোকজন প্রথমে প্রচুর পরিমানে টাকা লাভ করছে। এভাবেই তিন তাসের আসরে দাড়িয়ে অবলোপন করা সাধারন মানুষকে টোপে ফেলে জাফর-ফারুকের লোকজন। ১০০ টাকা দিলে দ্বিগুন টাকা দেয়া হবে এ প্রলোভনেই গ্রামমুখী মানুষকে কাছে টেনে সর্বস্ত্র কেড়ে নিচ্ছে তারা। গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দ্যেশে আসা খেটে খাওয়া মানুষগুলোকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে সবটাকা লুফে নিচ্ছে জাফর-ফারুকের লোকরা। তবে এ তিন তাসের আসর থেকে কেউ টাকা কামিয়ে নিয়েছে এটা খুবই বিরল ঘটনা। অথ্যাৎ লোভে পড়ে খেলতে নামা প্রতিটি মানুষকেই খালি পকেটে গ্রামের উদ্দ্যেশে গাড়িতে উঠতে বাধ্য হয়। আবার কেউ যদি তিন তাসের খপ্পরে পড়ে সর্বস্ত্র খুয়ে অসহায়ত্ব বরন করে কিছু টাকা ফেরত চায় তাহলে তাদের কপালে মারধর ছাড়া অন্য কিছুই জোটেনা।
এ রুটে যাতায়াতকারী প্রতিটি মানুষের বক্তব্য,মাত্র ২শত গজ দুরে ফতুল্লা মডেল থানা অথচ প্রতিদিন সকালে ও রাতে প্রকাশ্যেই সোর্স জাফর ও ফারুক মাদবরের তিন তাসের জুয়ার আসর চলছে আর গ্রাম মুখী মানুষগুলোর কাছে রক্ষিত টাকাগুলো নিমেষেই হাতিয়ে নিচ্ছে। অর্থশূন্য অবস্থায় কান্নাজড়িত কন্ঠে কিছু টাকার জন্য আহাজারী করলেও তিন তাসের কর্নধার জাফর ও ফারুক মাদবরের লোকদের মন গলেনা।
সাধারন মানুষের মতে, সকালে ও রাতে গ্রামমুখী মানুষের কাছ থেকে তিন তাসের জুয়ার নামে প্রতিদিনই লাখ টাকা হাতিয়ে নিচ্ছে জাফর-ফারুক মাদবরগং।
নাম প্রকাশে অনিচ্ছুক সেখানে অবস্থানকারী অনেকে জানান,ফতুল্লা মডেল থানার দুটি টিমকে প্রতিদিন দু’বেলা ৩ হাজার করে ৬ হাজার টাকা নিচ্ছে তিন তাসের কর্নধাররা। যার ফলে পুলিশের চোখের সামনে প্রকাশ্যে জনসম্মুখে তিন তাসের জুয়ার আসর চললেও তারা দেখেও না দেখার ভান করছেন।
তারা অবিলম্বে পঞ্চবটী বাসষ্ট্যান্ডের উভয় পাশে গড়ে উঠা সোর্স জাফর ও ফারুক মাদবরের তিন তাসের জুয়ার আসর বন্ধ এবং এ আসরের কর্নধারদের দ্রুত গ্রেফতারের জন্য র‌্যাবের সহযোগিতা কামনা করেন স্থানীয়রা।
এ বিষয়ে ফারুক মাদবরের ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭১৯০৮৩৩@@ ) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!