নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার দাপা ও ষ্টেশন এলাকায় মামা-ভাগিনার জমজমাট মাদক ব্যবসা!

ফতুল্লার দাপা ও ষ্টেশন এলাকায় মামা-ভাগিনার জমজমাট মাদক ব্যবসা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মডেল থানা পুলিশের নিরবতা ভুমিকার ফলে পুরো থানা এলাকাগুলোতে ছড়িয়েছে মাদকের নীল বিষ। মাদক বিক্রির টাকায় দেশী-বিদেশী অস্ত্রের সমাহার গড়ে তুলেছে মাদক বিক্রেতারা যার ফলে মাদক বিক্রি-সেবন ও বাণিজ্যকে কেন্দ্র করে অহরহ ঘটছে খুনাখুনি।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যে,ফতুল্লা থানাধীন রয়েছে কয়েকশতাধিক মাদক স্পট। প্রতিটি মাদক স্পটে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজাসহ নানা প্রকার মাদকদ্রব্য।
আইন শৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকা থাকার কারনে ফতুল্লার খোজপাড়া, পাইলট স্কুলমাঠ, রেল ষ্টেশন, জোড়পুল, দাপা শৈলকুড়া, পিলকুনী, ব্যাংক কলনী সহ আশপাশ এলাকায় শক্ত সিন্ডিকেট গড়ে তুলেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উল্লেখিত মাদক স্পটে চলে মাদক বেঁচাকেনা। এদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে সাধারন মানুষের মুখে মুখে রয়েছে মাদক ব্যবসায়ী টিকা মরা লিটন ও টুটুল। সর্ম্পকে তারা ঊভয়ে মামা-ভাগিনা। আর এ মামা-ভাগিনার মাদকের বিশাল সিন্ডিকেট যেন পুরো এলাকাগুলোতে মাদক এখন ওপেন সিক্রেট বিষয়। প্রকাশ্যেই হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরন নেশা বিভিন্ন প্রকারের মাদক।
অনুসন্ধানের জানাগেছে, এই সিন্ডিকেটে রয়েছে অসাধু পুলিশ সদস্য, কিছু বিশেষ ব্যক্তি, রাজনীতিবীদ, জনপ্রতিনিধিসহ এলিট শ্রেনীর মানুষ। যার ফলে ফতুল্লা এসব এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। মাঝে মধ্যে থানা পুলিশ অভিযান পরিচালনা করতে গিয়ে অনেক সময় তারা বেকায়দায় পড়ছেন।
সম্প্রতিকালে যেসকল মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে তাদের ৮০ শতাংশই তৃতীয় ও চতুর্থ শ্রেনীর মাদক ব্যবসায়ী। বরাবরই মাদকের গডফাদাররা অধরা থেকে যাওয়ায় ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।
স্থানীয়দের মতে, মাদক অপরাধীকে গ্রেফতার করতে এখানে পুলিশের উপস্থিতি নেই। তবে বিশেষ কিছু ব্যক্তির কল্যানে নিয়মিত মাসোহারার লেনদেনের কারনে থানা পুলিশ এখানে আসেননা। আবার এ মাদকের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদী হয়ে উঠলে তাদেরকে অপরাধী সাজাতে উঠ-পড়ে লেগে পড়েন মামা-ভাগিনার মাদক স্পট থেকে নিয়মিত মাসোয়ারা আদায়কারীরা।
এ দিকে ফতুল্লার পাগলায় মেরি এন্ডারসন ও নারায়ণগঞ্জে ক্লাবে মদের বার রয়েছে। নিয়ম অনুযায়ী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সধারীরা শুধুমাত্র মদ সেবন করতে পারবেন। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করেই সকলের কাছেই মদ বিক্রি করছে এই দুই প্রতিষ্ঠান। শুধু তাই নয়, এই সিন্ডিকেটের মাধ্যমে মেরি এন্ডারসন ও নারায়ণগঞ্জে ক্লাবের মদ মহল্লায় মহল্লায় চলে যাচ্ছে। বিয়ে, গায়ে হলুদসহ বিভিন্ন অনুষ্ঠানে এই মদ সরবারহ করা হচ্ছে।
এছাড়াও নারায়ণগঞ্জে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজার বড় বড় চালান ট্রেন, লঞ্চ, বাসেসহ বিভিন্ন উপায়ে মাদক ডিলারদের আস্তানায় টুকছে। ডিলারদের আস্তানা থেকে খুচরা ব্যবসায়ীরা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে মাদক। আর নেশার টাকা জোগাতে এলাকায় বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি, খুনসহ বাড়ছে নানা অপরাধ।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সতেচন হতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের পাশাপাশি মাদকের শেল্টারদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া জরুরী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!