এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ধানক্ষেত থেকে আব্দুল খালেক (৫৫) নামে এক কৃষকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলার ইন্দিলপুর নতুন মসজিদ এলাকার একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। কৃষক আব্দুল খালেক গত ১৭ আগষ্ট থেকে নিখোঁজ ছিলেন। এঘটনায় গত ১৮ আগষ্ট নিহতের বড় ছেলে রহমত উল্লাহ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিহত আব্দুল খালেক একই গ্রামের মৃত জমর উদ্দিনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগষ্ট শনিবার বিকালে বাড়ি থেকে নামাজ পড়তে বের হয় কৃষক আব্দুল খালেক। কিন্তু রাতে বাড়ি না ফেরায় নিহতের ছেলে রবিবার শ্রীবরদী থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরী করেন। এরপর পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোন সন্ধন মেলেনি। ২০ আগষ্ট বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে ধানক্ষেতে অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।




