নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
আমি মিথ্যা অপপ্রচারের শিকার- শাহীন কাদির

আমি মিথ্যা অপপ্রচারের শিকার- শাহীন কাদির

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো.শাহীন কাদির বলেছেন,আমি প্রতিপক্ষের রাজনীতির শিকার। ৫ আগষ্টের পর বিএনপিতে অনুপ্রবেশে কিছু সুবিধাবাদীরা আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।
সাংবাদিকদের সাথে একান্ত আলাপকালে শাহীন কাদির বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে কি পরিমানে যন্ত্রনা এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তা কিন্তু হঠাৎ বিএনপি বনে যাওয়া নেতারা জানেনা। ২০০৯ সালের পর বাংলাদেশে বিএনপির রাজনীতি করাটা ছিলো অপরাধের সামিল। একদিকে ছিলো আওয়ামী বাহিনী অন্যদিকে ছিলো পুলিশ বাহিনী। তা রা উভয়ে একত্রিত হয়ে আমাদেরকে ঘর-বাড়ি ছেড়ে ও পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য করেছিলো। বিগত সময়ে আমার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানও বিক্রি করাতে বাধ্য করা হয়েছিলো। আর মামলা-হামলা দিয়ে এলাকাতে প্রবেশ করতে দেয়া হয়নি। আমি যেভাবেই ছিলামনা কেন কিন্তু পরিবারের সদস্য কিভাবে তারা জীবন যাপন করেছে সেগুলো মনে দু’চোখের পারি ধরে রাখতে পারিনা।
তিনি আরও বলেন,যুবদলের রাজনীতি দিয়ে আমার রাজনীতির ক্যারিয়ার শুরু। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপি আয়োজিত কোন অনুষ্ঠানই মিস করিনি। সে সময়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার সভা কিংবা মিটিংয়ে নিজের খরচের মাধ্যমে শতাধিক নেতাকর্মীর বহর নিয়ে যোগদান করেছি। আর সেই সময়গুলোতে বিএনপির রাজনীতি করা অপরাধে নিজের ও পরিবারের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। তিনি বলেন,আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারুন্যের প্রতিক আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শের রাজনীতি করি। যে আদর্শের মুলনীতি হচ্ছে দেশের আপমর জনতার কল্যানের রাজনীতি। আমি ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবত রাজনীতির ময়দানে রয়েছি।
তিনি আরও বলেন,কিছু কুচক্রি মহল আমার পরিবারের সদস্যদের নিয়ে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে যা খুবই নিন্দনীয়। তিনি বলেন, গনতানিত্রক এ দেশে সবারই রাজনীতি করার অধিকার রয়েছে এবং যার খুশি সে যেকোন দল করতে পারে। আমার ভাই আওয়ামীলীগের রাজনীতি করেছে সেটা নিয়ে আমাকে জড়িয়েও মিথ্যাচার করছে সেই কুচক্রি মহল।
তিনি বলেন,৫ আগষ্টের পুর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আমিসহ আমার সঙ্গীয়রা যে সকল মামলা-হামলার শিকার হয়েছি তা হয়তবা বর্তমানে সুবিধাবাদীরা জানেনা তাই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে নেমেছে। আমি সেই সকল সুবিধাবাদীদেরকে বলবো,নিজের জন্য নয় দেশের কল্যানে রাজনীতি করুন তাহলেই আপনি প্রকৃত রাজনীতিবিদ হতে পারবেন। যদি টাকার রাজনীতি করেন তাহলে আওয়ামী দোসরদের মত পালাতে হবে। আর যদি মানুষের কল্যানে রাজনীতি করেন তাহলে সাধারন মানুষই সকল বিপদে-আপদে আপনাকে রক্ষা করবে যেমনটা আমাকে করেছিলো বিগত স্বৈরাচারী আওয়ামী দোসরদের আমলে। পরিশেষে আমি আমার বিরুদ্ধে অপপ্রচারকারীদেরকে বলতে চাই,আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকুন এবং নিজে কতটুকু ভাল রাজনীতি করছেন সেদিকে নজর দিন। নতুবা মিথ্যা অপপ্রচারের দায়ে একদিন আপনাদেরকে আইনের মুখোমুখি হতে হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!