নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
শতবর্ষী ফকিলাতুন্নেসাকে জেলা প্রশাসকের সহযোগিতা

শতবর্ষী ফকিলাতুন্নেসাকে জেলা প্রশাসকের সহযোগিতা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফল বিক্রি করে আত্মসম্মানের সাথে জীবিকা নির্বাহ করা শতবছর বয়সী এক নারী ফজিলাতুন্নেসাকে সহযোগিতা করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

২ সেপ্টেম্বর মঙ্গলবার নিজে সশরীরে গিয়ে এই শতবছর বয়সী নারীকে বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে মানবতার হাত বাড়িয়ে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।

 

নারায়ণগঞ্জ নগরীর চুনকা পাঠাগারের সামনে শতবয়সী ফল বিক্রেতা  ফজিলাতুন্নেসাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার সামগ্রী হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, তেল, চিনি, লবণ, পিঁয়াজ, আলু, কেক, বিস্কুট, রুটি, নুডুলস ও গৃহস্থালি বিছানার চাদর, পরনের নতুন কাপড় এবং তার ব্যবসার পুঁজি বৃদ্ধির জন্য কিছু অর্থ উপহার প্রদান করা হয়।এসময় উপহার সামগ্রী বিতরণকালে অনুষ্ঠান স্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

উপহার বিতরণকালে সুযোগ্য জেলা প্রশাসক শতবয়সী ফজিলাতুন্নেসার বয়সের বাঁধা অতিক্রম করে এখনও আত্মসম্মান বজায় রেখে কারো সাহায্যের অপেক্ষা না করে নিজের জীবিকা নিজে অর্জনের এই সংগ্রামকে সকলের জন্য অনুসরণীয় বলে উল্লেখ করেন তিনি। ফজিলাতুন্নেসার এই সংগ্রাম আমাদের বাংলার আবহমান কালের মা বোনদের সংগ্রামী মনের পরিচায়ক বলে তার ভূয়সী প্রশংসা করেন।

 

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানান, জেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে ফজিলাতুন্নেসার বয়স্ক ভাতার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন। ফজিলাতুন্নেসার মতো আরো যারা নিজেদের জীবন সংগ্রাম সকল বাঁধা বিপত্তি এড়িয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে জেলা প্রশাসন সকল সময়ে তাদের পাশে দাঁড়াবে ও পর্যায়ক্রমে তাদের সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে বলে জানান।

 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাইমা ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক, জেলা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!