নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
বকশিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

বকশিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

প্রকাশিতঃ

, প্রশাসক নিয়োগের দাবি 

রাশেদুল ইসলাম রনি

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে পরিষদের নির্বাচিত ইউপি সদস্যরা জেলা প্রশাসকের নিকট তার পরিবর্তে প্রশাসক নিয়োগ চেয়ে লিখিত আবেদন দাখিল করেছেন।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার   (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এ লিখিত আবেদন জমা দেন ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত সদস্যরা। স্বাক্ষরকারী সদস্যরা হলেন, মোঃ সুজা মিয়া, আব্বাছ মিয়া, আশরাফুল ইসলাম, মোঃ আব্দুর রহমান মুন্সি, শারমিন আক্তার আক্কেল, হুমায়ুন কবির, মোয়াজ্জেম হোসেন, মাছুম মিয়া বাবলু এবং সংরক্ষিত আসনের সদস্য মোছাঃ সুজেদা বেগম, সাজেদা বেগম ও ফরিদা বেগম।

 

অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর হামিদুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি স্বার্থ হাসিলের লক্ষ্যে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ইউপি ট্যাক্স, ট্রেড লাইসেন্স, উন্নয়ন প্রকল্প, টিআর, কাবিখা ও কাবিটাসহ সব কার্যক্রম তিনি নিজের ইচ্ছেমতো পরিচালনা করছেন।এ ছাড়া মাসিক সমন্বয় সভা না করে সদস্যদের জোরপূর্বক রেজুলেশন খাতায় স্বাক্ষর নেওয়া, প্রতিবাদকারীদের হুমকি-ধমকি ও গালিগালাজ করার অভিযোগও আনেন তারা। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত ইউপি সদস্যরা কোনো মাসিক সম্মানী ভাতা পাননি। এ বিষয়ে প্রতিবাদ জানালে তাদের বলা হয়, ভাতা পেতে হলে চেয়ারম্যানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিতে হবে।

 

এ ঘটনায় অতিদ্রুত সময়ে একজন প্রশাসক নিয়োগের দাবি জানান ইউপি সদস্যরা

 

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, অভিযোগপত্রটি হাতে পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!