নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
পল্টনে পুলিশের নির্যাতনে আহত বিএনপি কর্মী ইব্রাহিমের মৃত্যু

পল্টনে পুলিশের নির্যাতনে আহত বিএনপি কর্মী ইব্রাহিমের মৃত্যু

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জে হাজীগঞ্জের বাসিন্দা বিএনপি কর্মী ইব্রাহিম (৫০) দীর্ঘ চিকিৎসার পর মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নিজবাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ার সময় পুলিশের বেধড়ক মারধরে তার ডান পায়ের ফিমার হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

টানা দুই বছর ধরে নানা জটিলতার মধ্যে ছিলেন ইব্রাহিম। গত ২৮ আগস্ট দীর্ঘ চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে নারায়ণগঞ্জের বিএনপি নেতা আবু জাফর আহমদ বাবুল তার চিকিৎসার পুরো দায়িত্ব নেন। বাবুল জানান, কার্ডিয়াক জটিলতার কারণে ইব্রাহিমের অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ ছিল, তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টায় তা সফলভাবে সম্পন্ন হয়।

তবুও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সোমবার তার মৃত্যু হলো।

বাবুল বলেন, ‘রাজপথের আহত প্রতিটি যোদ্ধার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইব্রাহিমের মতো ত্যাগী নেতাকর্মীর আত্মত্যাগই বাংলাদেশকে স্বৈরশাসনমুক্ত করে।’

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন প্রধান ইব্রাহিমকে একনিষ্ঠ কর্মী হিসেবে স্মরণ করে বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।

এ ঘটনায় তখন মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!