নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
Next
Prev
প্রচ্ছদ
গুজবে আপনেরা কান দিবেন না – অধিনায়ক র‌্যাব-১১

গুজবে আপনেরা কান দিবেন না – অধিনায়ক র‌্যাব-১১

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করতে পূজামন্ডপ পরিদর্শন করতে এসে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আমি একটা মেসেজ দিতে চাই গুজবে আপনেরা কান দিবেন না। নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ একটি শহর। এই জেলাকে বাংলাদেশের প্রান কেন্দ্র বলা যায়। এটা কমার্শিয়াল হাব। তাই গুজবের মাধ্যমে নাশকতার পরিকল্পনা যেন কেউ না করে সে ব্যাপারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষদের এক সাথে একযোগে কাজ করে যেতে হবে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা নারায়ণগঞ্জ থেকে না হয়। এর সাথে সাথে আমাদের নজির স্থাপন করতে যেন আমরা সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ এখানে মিলেমিশে এক সাথে থেকে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই কোন উৎসব যেন আমরা পালন করতে পারি।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন র‌্যাব-১১’র অধিনায়ক।
পূজামন্ডপ পরিদর্শনে এসে র‌্যাব অধিনায়ক সাজ্জাদ হোসেন পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন। এছাড়াও মন্ডপে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান , আমার প্রিয় নারায়ণগঞ্জবাসী বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন সবাইকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে এসেছি আমাদের বিভিন্ন পূজা মন্ডপ নারায়ণগঞ্জে বিশেষ করে ২২৪ টা পূজা মন্ডপ আছে তারমধ্য কয়েকটি পূজামন্ডপ আমরা পরিদর্শন করবো। এই পূজাকে কেন্দ্র করে যে নিরাপত্তার জোরদার করা হয়েছে এবং এই পূজা শুরুর আগে থেকে আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের টহল কার্যক্রম শুরু করেছি এবং বিভিন্ন পূজামন্ডপগুলোতে পরিদর্শন করছি এবং যোগাযোগ স্থাপন করা হচ্ছে।
প্রোপাগান্ডার মাধ্যমে নাশকতা না ছড়ানোর কথা উল্লেখ সাজ্জাদ হোসেন বলেন, আপনেরা জানেন যে বিভিন্ন সময় বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে, গুজব ছড়ানোর মাধ্যমে বিভিন্ন নাশকতা করা হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। নারায়ণগঞ্জে মোট ২২৪ টি পূজা মন্ডপ আছে ছোট বড় মিলিয়ে। সেখানে সবাই শান্তিপূর্ণভাবে যাতে পূজা সম্পূর্ণ করতে পারে সেই জন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে। র‌্যাব ছাড়াও পুলিশ, সেনাবাহিনী, আনসার নিরাপত্তার জন্য নিয়োজিত আছে এবং তারাও দায়িত্ব পালন করছে।
এসময় আমলাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!