নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
পি আর পদ্ধতিতে নির্বাচন দিন -মুফতি মাসুম বিল্লাহ

পি আর পদ্ধতিতে নির্বাচন দিন -মুফতি মাসুম বিল্লাহ

প্রকাশিতঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, যেমন তেমন নির্বাচন আয়োজন করে আপনি লন্ডন পাড়ি জমাবেন তা আমরা মেনে নিবো না। ৫ আগস্টে এয়ারপোর্ট দিয়ে ফ্যাসিস্ট হাসিনা পালাতে পারে নাই, হেলিকপ্টার দিয়ে দিল্লী পালিয়েছে। আমরা চাই আপনার পরিণতি এমন না হোক। পি আর এর পক্ষে ২৫টি দল একমত হয়েছে। দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী এ পদ্ধিত চায়। সুতরাং বলা যায়, পির আর-এর পক্ষে জনমত তৈরি হয়েছে; পি আর পদ্ধতিতে নির্বাচন দিন।

 

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর’ ২৫) ডিআইটি চত্বরে বিকাল ৪টায় পিআরসহ ৫ দফা দাবিতে  যথা জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার দৃশ্যমান বিচার, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলামের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, নগর সহ-সভাপতি মাও. হাবিবুল্লাহ হাবিব, নুর হোসেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির, নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখা প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী, নারায়ণগঞ্জ-১ আসনের মুফতি ইমমাদুল্লাহ হাশেমী, নারায়ণগঞ্জ-৩ আসনের ফারুক আহমেদ মুন্সী সহ থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

মুফতি মাসুম বিল্লাহ নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে বলেন, তিনি ঘোষণা দিয়েছেন, পির আর নাকি সংবিধানে নাই। তাই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে। আমরা এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই।  জুলাই আগস্ট হয়েছে শুধু একটি গতানুগতিক নির্বাচনের জন্য নয়। দল পরিবর্তনের জন্য নয়। এদেশের জনগণ যেভাবে রাজপথে নেমে স্বৈরাচার হটিয়েছে, ঠিক তেমনি চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিবাজদেরও কবর রচনা করবে, ইনশাআল্লাহ।

 

জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম বলেন, স্বৈরাচার সরকার কখনোই যাতে ফিরে আসতে না পারে তার জন্য পিআর পদ্ধতির নির্বাচনে কোন বিকল্প নেই। পি আর আর হলে সকল দলের সমন্বয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!