নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
Next
Prev
প্রচ্ছদ
আরেকটি দল ধর্মের লেবাস পড়ে মানুষকে বিভ্রান্ত করছে-মডেল মাসুদ

আরেকটি দল ধর্মের লেবাস পড়ে মানুষকে বিভ্রান্ত করছে-মডেল মাসুদ

প্রকাশিতঃ

শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরে ২৮ টি পূজামণ্ডপে আর্থিক অনুদান তুলে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদ।

 

২৭ সেপ্টেম্বর শনিবার দ্বিতীয় ধাপে বিকেল ৪টায় বন্দর উপজেলার স্বামী দ্বিগবিজয় ব্রহ্মচারী আশ্রম, প্রেমতলা, লাঙ্গলবন্দে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডলের  আয়োজকদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হবে।

 

এর আগে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথম ধাপে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শহরের ১৪নং ওয়ার্ডের নতুন পালপাড়া সত্যধাম মন্দির প্রাঙ্গণে শহরের ৪২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হবে। এনিয়ে দুই ধাপে শহর ও বন্দরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে মোট ৭০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন মডেল মাসুদ।

 

অনুদান প্রদান অনুষ্ঠানে মাসুদ বলেন, ভোটের রাজনীতিতে বাংলাদেশে সবাই সবসময় সাম্প্রদায়িক ভাইবোনদের ব্যবহার করছে। আমরা আর কারও জন্য ব্যবহার হতে চাই না। আমরা চাই ধর্ম যার যার বাংলাদেশ সবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গনভোট, বহুদলীয়, গনতন্ত্রের প্রবক্তা। উনি মানুষের অধিকার, নাগরিকের অধিকার ফিরিয়ে দিয়েছেন। উনি ফিরিয়ে দিয়ে উনিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন। উনি বহুদলীয় রাজনৈতিক অধিকার

 

মডেল মাসুদ আরও বলেন, একটি দল চলে গেছে আরেকটি দল ঘাপটি মেরে আছে ধর্মের লেবাস পড়ে। মানুষকে বিভ্রান্ত করছে। অথচ এই দলকে রাজনীতি করার অধিকার কে দিলো?  শহীদ জিয়াউর রহমান অনেক বড় মনের অধিকারী ছিলো। অথচ ভারতের প্রেসক্রিপশনে তাকে শহীদ করা হয়েছে।

 

তিনি আরোও বলেন, সম্প্রীতি আমাদের রক্তে। নারায়ণগঞ্জ সম্প্রীতির জেলা।এই জেলায় সব ধর্মের লোকের বাস। আমি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন সকলকে অনুরোধ করবো আপনেরা সনাতন ধর্মাবলীদের পাশে থাকবেন।আপনেরা সাবধানে থাকবেন যাতে আমাদের সনাতন ধর্মালম্বী ভাই বোনেরা যাতে কোন ষড়যন্ত্রের শিকার না হয়।  প্রশসানও আপনাদের সাথে থাকবে। আমি মুছাপুর ইউনিয়নের ভাইবোনদের বলতে চাই আমি আপনাদের অন্তরে থাকতে চাই কারন আপনেরা আমার অন্তরে আছে। আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের যে কোন সমস্যায় পাশে থাকবো। আপনাদের ধর্ম আপনাদের কাছে বড়, আমাদের ধর্ম আমাদের কাছে বড় তবে আমরা কিন্তু জাতি একটাই বাঙালী জাতি। তাই আমাদের মনে রাখতে হবে এদেশের সবাই আমাদের ভাই বোন। তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।

 

এসময় বন্দরের বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!