নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
রাঙ্গাবালীতে ইউনিয়ন পরিষদ ভাঙচুর; প্যানেল চেয়ারম্যানের দিকে আঙুল

রাঙ্গাবালীতে ইউনিয়ন পরিষদ ভাঙচুর; প্যানেল চেয়ারম্যানের দিকে আঙুল

প্রকাশিতঃ

রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি।

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার  (২৬ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের গইনখালী বাজারে প্যানেল চেয়ারম্যান কামাল পাশার শালিস বাণিজ্য, প্রহসন ও স্থানীয় যুবক শিমুল ফরাজিকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে সাধারণ মানুষের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কামাল পাশা দীর্ঘদিন ধরে শালিসের নামে ব্যক্তিস্বার্থে বাণিজ্য চালিয়ে আসছেন। পক্ষপাতমূলক সিদ্ধান্ত দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেন। সম্প্রতি তিনি নিরীহ যুবক শিমুল ফরাজিকে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছেন। জনপ্রতিনিধি হয়েও তিনি ন্যায়বিচারের নামে প্রহসন চালাচ্ছেন। অবিলম্বে তদন্ত সাপেক্ষে তাকে বহিষ্কারের দাবি জানান তারা।

 

মানববন্ধন শেষে একটি মিছিল ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

এদিকে এলাকাবাসীর অভিযোগ, কর্মসূচি শেষে প্যানেল চেয়ারম্যান কামাল পাশা ও তার সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ব্যক্তি আন্দোলনকারীদের ফাঁসাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর চালান। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউডিসি উদ্যোক্তার কক্ষে ভাঙচুর করা হয়। চেয়ার-টেবিল, দরজা ও কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করা হয়। তবে চেয়ারম্যানের নিজ কক্ষ অক্ষত থাকে।

 

স্থানীয়দের দাবি, এটি ছিল পরিকল্পিত ভাঙচুর, যাতে আন্দোলনকারীদের দায়ী করা যায়। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

স্থানীয় সোহরাব মাতুব্বর বলেন, কাজ শেষ করে বাজার থেকে পুরানব্রিজ আসার পর দেখি পরিষদ ভাঙচুর হচ্ছে। ভয়ে আমি পরিষদের দিকে আর যাইনি, সোজা বাড়ি চলে আসি। তখন দেখি চেয়ারম্যানসহ তার লোকজন ভাঙচুর করছে। এমনকি টেলিভিশনের মতো বড় একটি জিনিসও তারা ভাঙছিল।

 

স্থানীয় হারুন ফরাজী জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন শেষে আমি বাড়ি যাচ্ছিলাম। পরে বাজারে কাজ থাকায় আবার বাজারে যাই। পরিষদের কাছে গিয়ে ভেতর থেকে বিকট শব্দ শুনি। একটু সামনে যেতেই দেখি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাশা ও রেশাদ খলিফা ভাঙচুর করছে। ভেতরে আরও অনেকে ছিল, তবে তাদের স্পষ্ট দেখা যায়নি। যেহেতু পাশার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, তাই আন্দোলনকারীদের ফাঁসাতে তারা ভাঙচুর চালিয়েছে বলে আমার ধারণা।

 

অন্য স্থানীয় জাহিদ হাওলাদার বলেন, মানববন্ধন শেষে আমি বাজারে গিয়েছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখি ৫-৬ জন মিলে ইউনিয়ন পরিষদ ভাঙচুর করছে। কামাল পাশার সঙ্গে তার শালাও এ ঘটনায় যুক্ত ছিল।

 

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল পাশা বলেন, বায়েজিদ কালু দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্প ও জেলেদের সহায়তার চাল থেকে অবৈধভাবে চাঁদা দাবি করে আসছে। আমি রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। শুক্রবার আমাকে হত্যার উদ্দেশ্যে লোকজন নিয়ে আমার বাসার সামনে আসেন। আমাকে না পেয়ে তারা পরিষদ কার্যালয়ে ভাঙচুর করেন এবং নথিপত্রসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। এটি দুজন প্রত্যক্ষ করেছেন। তবে নাম পরিচয় জানতে চাইলে তিনি কারও নাম বলতে পারেননি।

 

রাঙ্গাবালী উপজেলার যুবদল নেতা বায়েজিদ আহমেদ কালু বলেন, মানববন্ধন শেষে লোকজন চলে যায়। ভাঙচুরের ঘটনা চেয়ারম্যানের লোকজন ঘটিয়ে দায় আমাদের ওপর চাপাচ্ছেন।

 

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, সকাল ১১টার দিকে মানববন্ধন হয়েছে। এরপর ইউনিয়ন পরিষদে ভাঙচুরের খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!