নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
জামালপুর-৩ আসনে ধানের শীষ’এর মনোনয়ন প্রত্যাশায় মাঠে নামলেন সিদ্দিকী শুভ

জামালপুর-৩ আসনে ধানের শীষ’এর মনোনয়ন প্রত্যাশায় মাঠে নামলেন সিদ্দিকী শুভ

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীতা ঘোষণা করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

 

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

প্রার্থীতা ঘোষণার সময় সিদ্দিকী শুভ বলেন, “দেশের মানুষ এখন তারুণ্যের হাতে দেশ পরিচালনা দেখতে চায়। আমি ছাত্ররাজনীতি থেকে বিএনপির রাজনীতি করছি। দীর্ঘদিন ধরেই জনসেবা করে যাচ্ছি। আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলার আসামি হয়েছি, নানা হুমকি-ধামকিও পেয়েছি। আমার শতভাগ বিশ্বাস, তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন। সাধারণ জনতাও তাই বলছে।

 

এসময় তিনি আরও বলেন,  অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠন, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নই হবে তার মূল লক্ষ্য।

 

আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এখন আমার একমাত্র লক্ষ্য মেলান্দহ-মাদারগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন করা। দারিদ্র্যমুক্ত জীবন গড়ে তোলা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার কাজ। জনগণের কাছ থেকে আমার কোনো কিছু চাওয়ার নেই। তারা আমাকে সুযোগ দিলে প্রতিনিয়ত সমাজ উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। দল ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

সংবাদ সম্মেলন শেষে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহুল আমীন, যুবদল নেতা মাসুদ মেম্বার, মিস্টার আলী, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিশু, সাবেক জেলা ছাত্রদলের নেতা এসএম রমজান আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি উজ্জ্বল আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক আমানুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, মেলান্দহ পৌর যুবদলের সদস্য শাহাদুল্লাহ, মুখলেসুর রহমানসহ স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, ওলামায়ে কেরাম ও নারীসহ সহস্রাধিক মানুষ।

 

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলের ৩১ দফা কর্মসূচির লিফলেটও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!