নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নব্য বিএনপির আর্বিভাবে হারিয়ে যাচ্ছে দুঃসময়ে দলের ত্যাগী নেতাকর্মীরা !

নব্য বিএনপির আর্বিভাবে হারিয়ে যাচ্ছে দুঃসময়ে দলের ত্যাগী নেতাকর্মীরা !

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জে নব্য বিএনপির আর্বিভাবে হারিয়ে যাচ্ছে দলের ত্যাগী দুঃসময়ে সাংগঠনিক হালধরা প্রকৃত নেতাকর্মীরা। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে দেশ ও দলের পক্ষে রাজপথ প্রকম্পিত করেছে, আজ তারা প্রায় ঘর বন্দি। গত ৫ আগষ্ট এরপর দলীয় সাংগঠনিক কর্মকান্ড থেকে শুরু করে সকল প্রকার রাজনীতি থেকে এক প্রকার অঘোষিত অবসরে  রয়েছেন তারা।
এদিকে, ৫ আগষ্টের পর থেকে নব্য বিএনপির কর্মকান্ডে এক প্রকার বিব্রত নারায়ণগঞ্জের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। অথচ বিগত ১৬ বছর দলীয় কর্মসূচি থেকে শুরু করে সাংগঠনিক কর্মকান্ডে কোন অবদান ছিলো না এই সুযোগ সন্ধ্যানীরা। অথচ যাদের দলের শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধ দেখিয়ে বহিষ্কার করা হয়েছে বিগত দিনে দলে তাদের যথেষ্ট অবদান রয়েছে। যার ছিটে ফোটা অবদান নব্য বিএনপির কথিত নেতাদের নেই।
এবিষয় দলীয় নেতাকর্মীরা দাবি করে বলেন, আজকে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে দল থেকে বহিষ্কার হয়েছে এদের মধ্যে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ যারা নারায়ণগঞ্জে দলের দুঃসময়ে রাজপথ প্রকম্পিত করেছে।
শুধু তাই নয় দলের নেতাকর্মীরা যখন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করার অপরাধে মিথ্যা মামলা হামলার শিকার হয়ে জেল জুলুম সহ্য করেছে। তাদের পাশে আইনী লড়াইয়ের জন্য আর্থিক সহযোগীতার পাশাপাশি পরিবার পরিজনের খোজ খবর রেখেছেন বহিষ্কৃত অনেক নেতা। তাদের মধ্যে অন্যতম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। তিনি বহিষ্কার হওয়ার পরেও তার বাড়িতে দলীয় নেতাকর্মীদের ভীড় থাকে চোখে পড়ার মত। বহিষ্কার হওয়ার পরেও দলের অনেক নেতাকর্মীরা তার নেতৃত্বকে মেনে চলে। কারন দলের দুঃসময়ে তার অবদান নেতাকর্মীরা এখনও মনে রেখেছে। সেই সাথে তার সমর্থিত নেতাকর্মীরা এখনও আশাবাদী অচিরেই আতাউর রহমান মুকুলকে দলের প্রয়োজনে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনবে।
অপরদিকে, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে নারায়ণগঞ্জে নব্য বিএনপিদের মধ্যে মনোনয়ন প্রত্যাশিদের সংখ্যা বেড়েছে। সাথে চলছে নানা রকম নোংরা রাজনীতি। আগামী নির্বাচনে দলের টিকিট হাতিয়ে নিতে সাংগঠনিক নিয়মনীতিকে তোয়াক্কা না করে আওয়ামীলীগ-বিএনপির মত দলের মধ্যে বিরোধী রাজনীতি শুরু হয়েছে।
অথচ এসকল মনোনয়ন প্রত্যাশি নব্য বিএনপি নেতাদের চেয়ে দল থেকে বহিষ্কৃত নেতাদের অবদান শতভাগ বেশি এবং দলের প্রয়োজনে এখনো কাজ করে যাচ্ছেন তারা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!