নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার সাদাছড়ি বিতরণ

দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার সাদাছড়ি বিতরণ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার : “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” – এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার উদ্যোগে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইরে সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান।

 

প্রমোদনা অনুদান জাতীয় সমাজ কল্যান পরিষদ ঢাকার অর্থায়নে বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার আয়োজনে উক্ত সংস্থার মহাসচিব মোঃইউসুফ আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয় নারায়ণগঞ্জের উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার। এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাসুদুর রহমানের কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

সভাপতির বক্তব্যে ইউসুফ আলী হাওলাদার বলেন, আমাদের প্রতিবন্ধীদের জন্য আগে সরকারি লোন ব্যবস্থা ছিলো কিন্তু অফিশিয়াল বিভিন্ন জটিলতার কারনে এখন প্রতিবন্ধীদের মাঝে লোন দেওয়ার কার্যক্রম বন্ধ আছে। আপনেরা জানেন আমরা প্রতিবন্ধীরা সমাজে কতটা অবহেলিত। পুনরায় যদি প্রতিবন্ধী লোন প্রদান কার্যক্রম চালু হয় এবং আমাদের লোন দেওয়া হয় তাহলে আমরা প্রতিবন্ধীরা সমাজে কিছু করে চলতে পারবো। এতে আমাদের অন্যের করুনার পাত্র অথবা অন্য কারো কাছে হাত পাততে হবে না।

 

সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালককে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, স্যার আমাদের প্রতিবন্ধীদের সংস্থা আছে কিন্তু কোন কার্যালয় নেই। আজকে স্যার আপনে যে জরাজীর্ণ বাসায় বসেছেন এটা আমার বাসা।এখানেই কষ্টে প্রতিবন্ধীদের নিয়ে সংস্থাটি চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিবন্ধীরা এখানে এসে যে বসবে তারও ব্যবস্থা নেই। স্যার আমরা আশাকরি আপনার এবং আমাদের ডিসি মহোদয় স্যারের সহযোগিতায় আমাদেরও একটি নিজস্ব কার্যালয় হবে এবং আমাদের প্রতিবন্ধীদের বসার ফার্নিচারও হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান সরদার বলেন, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে করতে আমার ২৫ বছর পার হয়ে গেলো। প্রতিবন্ধীদের নিয়ে যেন মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় সে লক্ষ্যেই সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। আমরা চাই প্রতিটি মানুষ যেন প্রতিবন্ধীদের সহায়ক হয়। প্রতিবন্ধী বলতে কোন শব্দ নাই আপনেরা হচ্ছেন বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ। আমার হাত- পা, নাক- মুখ,চোখ যা আছে আপনাদেরও তা আছে। আমার রক্ত লাল আপনাদেরও লাল তাহলে আপনেরা কেন নিজেদের প্রতিবন্ধী ভাবেন।আপনেরা বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ তাই আমি সব সময় আপনাদের জন্য কাজ করতে পছন্দ করি এবং আপনাদের পাশে দাঁড়াতে চাই।

 

তিনি আরও বলেন, আমাদের কাছে সরকার থেকে সহায়তা এমন পরিমান আসে যা নিয়ে আমাদের নিজেদের লজ্জা লাগে। সবার হাতে হাতে তা পৌঁছে দেওয়া সম্ভব হয় না। সাদাছড়ি দিবস উপলক্ষ্যে এবছর আমাদের কাছে ৮টি সাদাছড়ি এসেছে সরকার থেকে। এই ৮ টি নারায়ণগঞ্জে কয়জন দৃষ্টি প্রতিবন্ধীদের দিবো। তাই আমাদের ১০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদের মাঝে ৮ টি সাদাছড়ি বিতরণ করা হয়েছে। আপনেরা হচ্ছেন আমার হাতের পাঁচটা আঙুলের মত। আমি যে আঙুলে কামড় দেই না কেন আমি আমার হাতেই ব্যথা পাবো। আপনাদের কাকে রেখে আমি কাকে দিবো। আমি চেষ্টা করি আপনাদের সকলকেই সহযোগিতা করতে।

 

লোনের বিষয়ে আসাদুজ্জামান বলেন, সরকার থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া হয় আমাদের বিভিন্ন সময় প্রতিবন্ধীদের মাঝে লোন প্রদান করা হতো বিনিয়োগের জন্য। কিন্তু অনেকেই লোন নেয় কিন্তু তা ফেরত দেয় না। আর আমরা লোন তুলতে গেলে এমন ভঙ্গ ধরে যার কারনে আমরাও লোন তুলতে পারি না। আমরা কিন্তু পারি পুলিশ দিয়ে লোনের টাকা তুলতে কিন্তু আমরা সমাজসেবার মানুষ যেই কারনে আমরা পারি না আর আমাদের ইমোশনালভাবে ব্লাকমেইল করে যে কারনে আরও সম্ভব হয় না। তবে আমি আমার কর্মকর্তাদের বলে দিবো যে সকল রেজিস্টার সংগঠন আছে তাদের যেন লোন দেবার ব্যবস্থা করে।

 

বক্তব্য শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

এসময় সংগঠনের মহাসচিব ইউসুফ আলী হাওলাদারের সহধর্মিণী রেনু বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা বেগম, সহ ফারুক হোসেন, মোখলেসুর রহমান, তিতুমীর, মারিয়াম প্রমূখ।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!