ষ্টাফ রিপোর্টার
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার মামলার রায়কে কেন্দ্র করে দেশ ব্যাপি আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নেতা কর্মীদের সজাগ থাকা আহ্বান জানিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপির ৩ শীর্ষ নেতা।
১৩ নভেম্বর ২০২৫ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা লীগ সহ আওয়ামী লীগ এর নাশকতা রুখতে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের তিন মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান আঙ্গুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার যে কোন ধরনের ষড়যন্ত্র এবং বিশৃঙ্খলা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন।
ইতিমধ্যেই ঢাকা সহ কয়েকটি স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিবহনে অগ্নিসংযোগ করে জনমনে ভীতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে।
উল্লেখিত তিন নেতা ভয় না পেয়ে সাহসিকতার সাথে আওয়ামী সন্ত্রাসীদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ আড়াইহাজার বাসীর প্রতি আহবান জানিয়েছেন।




