নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বক্তব্য ভাইরাল: সেই হাসিনাই এখন বাস পোড়াতে ইন্ধন দিচ্ছেন

বক্তব্য ভাইরাল: সেই হাসিনাই এখন বাস পোড়াতে ইন্ধন দিচ্ছেন

প্রকাশিতঃ

ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে আগুন সন্ত্রাসের বিপক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন। কিন্তু এখন তিনিই আবার তার দলকে দিয়ে আগুন সন্ত্রাস করাচ্ছেন কি না, সেই প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, নানাভাবে তিনিই এতে ইন্ধন দিচ্ছেন। কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হচ্ছে। জনমনে আলোচনা হলো-এই আগুনের ইন্ধন পলাতক শেখ হাসিনার ইন্ধনে ‘ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ’ই দিচ্ছে। রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় তাই হাসিনার আমলে তারই দেওয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন অনেকে। পুরোনো ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ক্ষমতাচ্যুত হাসিনাকে বলতে শোনা যায়, ‘আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি এভাবে গাড়িতে আগুন ও মানুষের জীবনে আগুন ধরাতে চেষ্টা করে, ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন।’

প্রসঙ্গত, ২০২৩ সালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষ্যে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় ওই কথা বলেন তিনি। ওইদিন আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, অবরোধ আর অগ্নিসন্ত্রাস করে আর যেন একটাও পার না পায়। যদি কোনোটা আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে ওই আগুনেই তাকে ফেলতে হবে, হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে, সেই হাতই পোড়াতে হবে। তাহলে এরা সোজা হবে, নাহলে সোজা হবে না। কারণ, যে যেমন তার সঙ্গে তেমনই করতে হবে।

শেখ হাসিনা সেদিন আরও বলেন, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের খুঁজে বের করে ধরিয়ে দিতে হবে। আর মানুষের জানমালের সুরক্ষা দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব। আমাদের আর কোনো কিছু নেই, আমাদের কোনো মুরুব্বি নেই। দেশের জনগণই আমাদের সব।

এদিকে শেখ হাসিনার ওই বক্তব্যের কঠোর সমালোচনা করে ফেসবুক ব্যবহারকারী এম আব্দুল্লাহ লিখেছেন, ‘আগুন-সন্ত্রাস’ শব্দযুগলের আবিষ্কারক পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। বিরোধী পক্ষকে ঘায়েল করতে তার সর্বাধিক উচ্চারিত শব্দযুগলও সম্ভবত এটি। এ নিয়ে তার বহু দামি বয়ান আছে। আগুন দিতে এলে ধরে আগুনে ফেলার নির্দেশ আমল করার সময় এসেছে সম্ভবত। তার উজিরদের কিছু ‘মূল্যবান’ বয়ানও স্মরণযোগ্য।’ একইভাবে ভার্চুয়াল মাধ্যমগুলোয় অসংখ্য মানুষ শেখ হাসিনাকে তুলোধুনো করছেন।

যদিও বিশ্বাসযোগ্য অভিযোগ আছে, হাসিনার শাসনামলে তার দলের কিছু ক্যাডার ও গোয়েন্দা সংস্থার দলবাজ কর্মকর্তারা আগুন সন্ত্রাসে ভূমিকা রাখে। এভাবে তারা হাজার হাজার মামলা দিয়ে প্রতিপক্ষকে চরমমাত্রায় হেনস্তা করেছে।

এদিকে পুলিশ সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ১৩ নভেম্বরের তথাকথিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এতে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন, তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের জানিয়েছেন, ১৩ নভেম্বর নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। ঢাকার মানুষ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আমরা সবাই মিলে সব চক্রান্ত ও সন্ত্রাস রুখে দেব। এজন্য ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!