নারায়ণগঞ্জ রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
মুন্সিগঞ্জের জোড়া খুন মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মুন্সিগঞ্জের জোড়া খুন মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে মুন্সীগঞ্জে আধিপত্যের জেরে জোড়া খুনের মামলার প্রধান আসামিদের একজন অহিদ র‌্যাবের হাতে আটক হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোররাত ৩টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ র‌্যাব–১১ তাকে আটক করে।

এ মামলার তদন্ত সূত্র জানায়, ১০ নভেম্বর ভোরে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে দখল–দারিত্বের পুরনো বিরোধ নতুন করে বিস্ফোরিত হয়। এ সময় অহিদসহ শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে আরিফ মীরের বাড়িতে হামলা চালায়।

সকালবেলা বাইরে দাঁড়িয়ে থাকা আরিফ মীর লক্ষ্যবস্তু হন প্রথমেই। গুলি তার বুক ভেদ করে এবং ঘটনাস্থলেই মারা যান। হামলাকারীরা এরপর ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে রায়হান খাঁর বাড়ির দিকে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা রায়হান খাঁও গুলিতে গুরুতর আহত হন।

তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরদিন দুপুরে তার মৃত্যু হয়। দুইজনের মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্র হয়।

সূত্র আরো জানায়, পরিস্থিতি বিবেচনায় র‌্যাব–১১ অভিযান শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর গভীর রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে অহিদকে আটক করা হয়।

তার বয়স ৩৫ এবং বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার বড় মোল্লাকান্দি গ্রামে।

র‌্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অহিদকে মুন্সীগঞ্জ সদর থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!