নারায়ণগঞ্জ রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় র‍্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীর গুলি, তরুণী গুলিবিদ্ধ

ফতুল্লায় র‍্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীর গুলি, তরুণী গুলিবিদ্ধ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় ছিনতাইকৃত মোবাইল ফোনের জেরে এক মুদিদোকানদারকে কুপিয়ে গুরুতর আহত করার পর দিনদুপুরে ্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী জাহিদ।

তার ছোড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জবা আক্তার (১৮) নামে এক তরুণীর বুকে লাগে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে পশ্চিম মাসদাইরের বালুরমাঠসংলগ্ন গাইবান্ধা বাজার এলাকায় ঘটনা ঘটে।

ছিনতাইকৃত মোবাইলকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে মাসদাইর বাজারে আলআমিন নামে এক ব্যক্তির ছিনতাইকৃত মোবাইল নিয়ে কথা কাটাকাটির জেরে মুদি দোকানদার নাহিদুর রহমান পারভেজ (৩০)–এর সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী চিহ্নিত ছিনতাইকারী জাহিদের তর্ক হাতাহাতি হয়।

একপর্যায়ে জাহিদের সহযোগী গুট্টা মাসুদ, গিট্টু রিপনসহ ১০ জন পারভেজের ওপর হামলা চালায়। পারভেজের মাথা, হাত কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে পারভেজ পালানোর চেষ্টা করলে তাকে ভয় দেখাতে জাহিদ একাধিক ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

্যাবকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ তরুণী:

ঘটনার পরদিন রবিবার দুপুরে কালিরবাজারে অবস্থিত ্যাবের একটি গোয়েন্দা দল জাহিদকে গ্রেফতারের উদ্দেশ্যে গাইবান্ধা বাজার এলাকায় অবস্থান নেয়। ্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে জাহিদ। চারদিক থেকে ্যাব সদস্যরা এগিয়ে গেলে সে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

জাহিদের ছোড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি বাড়িতে থাকা জবা আক্তারের বুকে লাগে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশের বক্তব্য:

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনা জানা নাই বলে জানান।

তবেগুলিবিদ্ধ তরুণীর বিষয়ে খোঁজ নিতে পুলিশ ঢাকা মেডিকেলে গেছে। ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসী জাহিদকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের জন্য অভিযান চলছেবলেও জানান পুলিশের নির্ভরশীল একটি সূত্র।

্যাবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক :

ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ড, ফাঁকা গুলি বর্ষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত জাহিদ তার সহযোগীদের গ্রেফতার বিচার দাবি করেছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!