নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
জামায়াতের তোপের মুখে ওসমানীয় ওসি মন্জুর কাদের

জামায়াতের তোপের মুখে ওসমানীয় ওসি মন্জুর কাদের

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাবেক ইসলামী শিবিরের নেতা জামায়াতে ইসলাম সমর্থিত আইনজীবীদের তোপের মুখে পড়েছেন জেলা পুলিশের সাবেক এক কর্মকর্তা। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শী আইনজীবী গণমাধ্যম কর্মীরা।

তোপের মুখে পড়া সাবেক পুলিশ কর্মকর্তা মঞ্জুর কাদের নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা সোনারগাঁ থানায় বিভিন্ন মেয়াদে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঞ্জুর নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠতা অর্জন করেন। শামীম ওসমানের মালিকানাধীন শীতল ট্রান্সপোর্ট লিমিটেডেরও তিনি একজন অংশীদার বলে নিশ্চিত করেছে স্থানীয় একাধিক সূত্র।

যদিও বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি বলেন, “এমন কোনো ঘটনার খবর আমরা পাইনি। এমনকি আইনজীবীরা কিংবা সাবেক ওই পুলিশ কর্মকর্তাও আমাদের কোনো অভিযোগ জানাননি।

এদিকে, জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ʼইয়ার্স কাউন্সিললের জেলার সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় হয়। এই রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের আন্দোলনে ছিলেন। ২১ ফেব্রুয়ারি নগরীর বেপারীপাড়া এলাকার বাসার সামনে থেকে গ্রেপ্তার হন সাইফুল ইসলাম তার মামাতো ভাই।

পরে তাদের থানায় তৎকালীন পুলিশ পরিদর্শক মঞ্জুর কাদেরের নেতৃত্বেঅমানুষিকনির্যাতন করা হয় বলে অভিযোগ করেন সাইফুল।

২০১৬ সালের দিকে ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ সদর থানা দক্ষিণের সাধারণ সম্পাদক ছিলেন সাইফুল। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর শ্রমিক উইং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সহকারী সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “আমাকে আমার মামাতো ভাইকে ওসি মঞ্জুর কাদের তার রুমে নিয়ে এক ঘন্টা টানা পিটাইছে। তারপর তিনদিন গুম রাখছে। আমার পরিবারের কাছ থেকে লাখ টাকাও নিছিলো।

আজ সেই মঞ্জুর কাদেরকে ডিসি অফিসের নিচে দেখতে পাই। তখন তাকে আটকানোর চেষ্টা করি, পুলিশের কাছে ধরিয়ে দেবার জন্য। কিন্তু তিনি দৌঁড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় চলে লুকান। সেখানে গিয়ে তাকে পেলেও বিএনপিপন্থী কয়েকজন সিনিয়র আইনজীবী তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং পরে পালিয়ে যেতে সহযোগিতা করে।

মঞ্জুর কাদেরের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেন জামায়াতপন্থী আরেক আইনজীবী সাবেক শিবির নেতা অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম। তিনি বলেন, “আমরা আমৃত্যু আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এই মঞ্জুর কাদের ছিলেন একজন ঠান্ডা মাথার খুনি। তাকে আমার পুলিশে দিতে চেয়েছিলাম, বিএনপিপন্থী আইনজীবীদের কারণে তা পারিনি।

গত বছর গণঅভ্যুত্থানের পরপরই মঞ্জুর কাদেরের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছিলেন বলে জানান সাইফুল ইসলাম। তবে, তার ধারণা ছিলমঞ্জুর কাদের বিদেশে পালিয়ে গেছেন’, কারণে পরে তিনি মামলা করেননি।

তবে, সোমবার তিনি মামলা করবেন বলেও জানান।

বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “জামায়াতের আইনজীবীরা সাবেক এক পুলিশ কর্মকর্তাকে আটকে মব জাস্টিসের পর্যায়ে নিতে চেয়েছিলেন। আদালত প্রাঙ্গণে আইনবহির্ভূত এমন কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। এবং পরে সাবেক ওই পুলিশ কর্মকর্তা সেখান থেকে সেফলি চলে যান।

যে কেউ যা কিছু তো করতে পারেন না। ডিসি অফিস, আদালত প্রাঙ্গণের সামনে এইসব ঘটনা তো আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য খুবই খারাপ। আমরা কাউকে মব জাস্টিস করতে দিতে পারি না”, যোগ করেন বিএনপি নেতা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!