নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বিএনপির ৪ নেতার প্রেসক্রিপশনে বৈষম্যের মামলায় আসামী তারা!

বিএনপির ৪ নেতার প্রেসক্রিপশনে বৈষম্যের মামলায় আসামী তারা!

প্রকাশিতঃ

বিএনপি থেকে যেসব নেতারা বহিষ্কৃত ছিলেন আগস্ট সরকার পতনের পরবর্তীতে সেইসব নেতাদেরও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী করা হয়েছিল। সেইসব নেতারা এবার বিএনপিতে ফিরেছেন। মুলত এসব নেতারা যাতে বিএনপির রাজনীতিতে ফিরতে না পারে সেই সুযোগ নেয়ার চেষ্টা করেছেন খোদ বিএনপিরই একটা অংশের নেতারা। ওই সময় বিএনপির জেলা মহানগর সহ থানা বিএনপির নেতৃত্বে থাকা শীর্ষ ৪জন আইনজীবী বিএনপি নেতা এসব মামলা দায়েরে প্রধান কুশীলব।

সম্প্রতি মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হান্নান সরকার, মহানগর বিএনপির সাবেক সদস্য সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভুঁইয়া, গোলাম নবী মুরাদকে বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। সর্বশেষ জানুয়ারী বৃহস্পতিবার ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টুকে বিএনপিতে ফিরিয়েছে। তবে এসব নেতারা প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলায় আসামী করা হয়।

অনুসন্ধানে জানাগেছে, ২০২৪ সালের আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী মামলায় আসামী করে মামলা বানিজ্যে জড়িত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান। ওই সময় সদর থানা, বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা ফতুল্লা থানা নিয়ন্ত্রণ করতেন উপরোক্ত বিএনপির ৪জন নেতা।

তৎকালীন সময়ে জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীনের ঘনিষ্ঠজন ছিলেন বারী ভুঁইয়া। ফলে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ থানায় সরাসরি এজাহার নিজ হাতে তৈরি করি দিতেন বারী ভুঁইয়া। সেই এহাজারে বিভিন্ন ব্যবসায়ী শিল্পপতি আইনজীবী সহ নিরীহ মানুষজনকে আসামী করতেন বারী ভুঁইয়া। যেসব মামলাগুলো থানা পুলিশ সরাসরি গ্রহণ করেনি সেইসব মামলাগুলো কোর্ট থেকে বিচারকদের জিম্মি করে এফআইআর রুজুর আদেশ নিতেন বারী ভুঁইয়া। একই কাজ করতেন সদর থানা ফতুল্লার অনেক মামলা আনোয়ার প্রধানের হাত ধরে রুজু হয়েছে।

সাখাওয়াত, টিপু, আনোয়ারের মাধ্যমে আতাউর রহমান মুকুল, হান্নান সরকার, সুলতান, মুরাদদের বিরুদ্ধে মামলায় আসামী করা হয়। মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহিন আহমেদ সৌরভকেও বৈষম্যবিরোধী মামলায় আসামী করেন টিপু। ওই সময় শাহিন আহমেদ সৌরভ সরাসরি গণমাধ্যমে টিপুর বিরুদ্ধে অভিযোগ তুলেন। মনিরুল আলম সেন্টুকে রাজনীতি থেকে দূরে রাখতে এবং তার কাছ থেকে সুবিধা আদায়ের লক্ষ্যে মামলায় আসামী করিয়েছেন বারী ভুঁইয়া। বর্তমানে ওইসব বহিষ্কৃত নেতারা এখন বিএনপির মুলধারায় ফিরেছেন।

সুত্র :যুগের নারায়ণগঞ্জ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!