নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
ফারুক ও ইকবালের চাঁদাবাজিতে অতিষ্ঠ মিতালী মার্কেটের ব্যবসায়ীরা

ফারুক ও ইকবালের চাঁদাবাজিতে অতিষ্ঠ মিতালী মার্কেটের ব্যবসায়ীরা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড মিতালী দোকানদার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং নাসিকের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যবসায়ীরা।
এতে করে সাধারন ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
একটি সূত্র হতে জানা যায় বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটের অন্যতম মিতালী মার্কেট দোকানদার সমিতির রেজিস্টার নাম্বার ঢাকা- ১১৯৮ এর সদস্য সংখ্যা রয়েছে প্রায় ৬৫০০ জন।
সেখানে প্রতিদিন বিভিন্ন পণ্যের কেনাবেচা হয়ে থাকে। উক্ত সমিতিতে নিয়মিত জমা বাবদ চাঁদা প্রদান করছেন ব্যবসায়ীরা।
এর থেকে একটি বড় অংশ হাতিয়ে নিচ্ছেন বিএনপি থেকে বহিস্কৃত সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন ও বর্তমান সেক্রেটারি জয়নাল আবেদীন ফারুক ওরফে কলার ফাররুক এবং তাদের সহযোগী ইকবালের বোনজামাই মুক্তার হোসেন, মুক্তার হোসেনের ভাই আনোয়ার হোসেন, আবুল হোসেন পায়েল, ইসমাইল হোসেন, জয়নাল ও লিটন।
উল্লেখিত চাঁদাবাজরা দোকানদারের কাছ থেকে বিদ্যুৎ বিল নিয়েও বিল পরিশোধ না করায় লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল ডেসা।
এতে করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। পরে ব্যবসায়ীদের আন্দোলনের মুখে মার্কেটের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান,বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার করার পর ইকবাল হোসেন ও তার বোন জামাই আওয়ামী লীগের দোসর মুক্তার বেশী বেপরোয়া হয়ে উঠেছে।
উল্লেখিত চক্র ব্যবসায়ীদের নিকট হতে বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, ঝুটের টাকা আত্মসাৎ এবং মার্কেটে দোকান ক্রয়- বিক্রয়ের সময় অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে থাকে।
কেউ দিতে চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে নানান ভাবে লাঞ্চিত করে থাকে।
বর্তমান মার্কেটে সেক্রেটারি জয়নাল আবেদীন ফারুক নোয়াখাইল্লা ফারুক এর মাধ্যমে মার্কেট হতে ইতিমধ্যেই বিএনপি নেতা ইকবাল হোসেনকে ৫ লাখ টাকা এককালীন চাঁদা প্রদান করা হয়েছে।
এছাড়াও প্রতি মাসে ইকবাল হোসেন কে দেড় লাখ করে চাঁদা দিতে হবে বলে দাবী করা হয়েছে।
বিএনপি নেতা ইকবাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ ব্যবসায়ীরা।
এ ব্যাপারে মিতালী মার্কেট দোকানদার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক ওরফে কলার ফারুকের মুঠোফোন ০১৮১৩৭৮৫০@@ নাম্বারে জানতে চাইলে তিনি উত্তেজিত কন্ঠে বলেন,আপনার হাতে দিছি। ত্যাড়া কথা বলছেন কেন? এ প্রশ্ন শুনে বলেন,যা ইচ্ছা লিখেন। আমি এ বিষয়ে অবগত না।
এ ব্যাপারে বিএনপি নেতা ইকবাল হোসেনের মুঠোফোন ০১৮১৯৪২৪৮@@ নাম্বারে একাধিক বার কল করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!