নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় চাঁদার দাবিতে রোলিং মিলে এনসিপি নেতা আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭

ফতুল্লায় চাঁদার দাবিতে রোলিং মিলে এনসিপি নেতা আলিফ বাহিনীর তান্ডব, আহত ৭

প্রকাশিতঃ

‎‎নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদার দাবিতে একটি রোলিং মিলে হামলা চালানো হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আল আমিনের ক্যাডার আলিফের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা এ হামলা চালায় । হামলায় রোলিং মিলের মালিক ইয়াছিন আরাফাত, হাজ্বী আহাম্মদ হোসেন, প্রতিষ্টানের এমডি হাজ্বী আনোয়ার হোসেনসহ ৭ জন আহত হয়েছে।

‎

‎২১ (ফ্রেবুয়ারী) শনিবার বিকালে ফতুল্লার পঞ্চবটি এমদেদিয়া রোলিং মিলের ভিতরে এ ঘটনা ঘটে।

‎

‎এমদেদিয়া রোলিং মিলের মালিক ইয়াছিন আরাফাত জানান, ত্রয়োদশ নির্বাচনের পর পরই এনসিপি দলের নাম ভাঙ্গিয়ে ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় এনসিপি নেতা পরিচয়ে আলিফ প্রভাব বিস্তার করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে শনিবার বিকালে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একদল সন্ত্রাসী বিভিন্ন অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে তার মালিকানাধীন এমদেদিয়া রোলিং মিল নামক প্রতিষ্টানে আসেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত অর্থ প্রদানে অপরাগতা প্রকাশ করার পর পরই আলিফের নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। তাদের হামলায় প্রতিষ্টানের কর্মকর্তাসহ চারজন গুরুতর আহত হয় এবং আগামি ২৪ ঘন্টার মধ্যে দাবিকৃত চাঁদা প্রদান করা না হলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করে চলে যায়।

‎

‎স্থানীয়রা জানান, ত্রয়োদশ নির্বাচনের পর পরই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আল আমিনের ক্যাডার হিসেবে পরিচিত আলিফসহ তার লোকজন ফতুল্লার পঞ্চবটি ও আশে পাশের শিল্পপ্রতিষ্টানের মালিকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে আসছে। মূলত, শিল্প প্রতিষ্টান গুলোতে চাঁদার দাবিতেই এ হুমকি প্রদান করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। আর আলিফের এমন কর্মকান্ডে এনসিপিসহ সাংসদ আে আমিনের ভাবমূতি ক্ষুন্ন হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

‎

‎অভিযোগের বিষয়ে এনসিপি নেতা আলিফের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। আলিফ বলেন, আমরা কখনো চাঁদাবাজি করিনি উল্টো চাঁদার দাবিতে বিপ্লব নামের একজনকে ইয়াছিন আরাফাত তার এমদেদিয়া রোলিং মিলের ভিতরে আটক করে রাখেন। এমন সংবাদে আমরা ইয়াছিন আরাফাতের মালিকানাধীন রোলিং মিলের ভিতর থেকে বিপ্লবকে উদ্ধার করি।

‎

‎ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মান্নান বলেন, এঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ কাউকে খোঁজে পায়নি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!