নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আমাকে রাজনীতি থেকে সড়িয়ে দিতে একটি কুচক্রি মহল উঠেপড়ে লেগেছে – রুহুল আমিন

আমাকে রাজনীতি থেকে সড়িয়ে দিতে একটি কুচক্রি মহল উঠেপড়ে লেগেছে – রুহুল আমিন

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

একটি কুচক্রি মহল চক্রান্ত করে আমাকে রাজনীতি থেকে দূরে সড়িয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের বিএনপি নেতা ও ব্যবসায়ী মো: রুহুল আমিন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে একান্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা মো: রুহুল আমিন বলেন, আমার রাজনৈতিক ও ব্যবসায়িক সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য কুচক্রি মহলটি গনমাধ্যমকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তির অপপ্রচার চালাচ্ছে। আমাকে রাজনীতি থেকে দুরে সড়িয়ে দেয়া যায়। সে মহলের উদ্দেশ্যে বলতে চাই, আমাকে ভালো রাস্তা থেকে মিথ্যা অপবাদ দিয়ে দূরে সড়িয়ে দেয়ার চেষ্টা করতেছেন। কারো বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করবেন না। আপনারাও ভালো থাকেন, আমাদেরকেও ভালো থাকতে দেন।

আমি মো: রুহুল আমিন একজন ব্যবসায়ী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে নারায়ণগঞ্জ বিএনপির পরিচ্ছন্ন রাজনীতিবিদ অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। যা সকলেই অবগত আছেন। আমাকে কেন বিভ্রান্তিতে ফেলতে চাচ্ছে তা আমার বোধগম্য নয়। আমিও চাই কে বা কারা এই অপপ্রচার চালাচ্ছে তা বের হয়ে আসুক। আমার সম্পর্কে যাচাই-বাছাই না করে মিডিয়া কর্মী ভাইয়েরা সঠিকটা তুলে না ধরে একটা মানুষ তথ্য দিল আর তারা তা প্রচার করে দিল আমি নাকি মাদকের শেল্টার দেই।

রুহুল বলেন, পানি আক্তারের সাথে আমার কোন সম্পর্ক নেই। নির্বাচন উপলক্ষ্যে অনেকেই ভোট দিয়েছে, অনেকেই আমার কাছে ফুলের মালা নিয়ে এসেছে। নাসিক ৬নং ওয়ার্ডে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়। উক্ত কার্যালয়টি আমি দেখা-শুনা করি। এখানে অনেকে আসা-যাওয়া করে। কে, কি করে সেটা আমি জানি না। আমাকে জড়িয়ে হৃদয় নামে একটি ছেলেকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। সে যে আওয়ামীলীগ করেছে মিটিং মিছিলের কোন ছবি নাই এবং এমনকি তার নামে কোন মামলাও নাই। এবারও জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে ভোট দিয়েছে। তা তিনি তার নিজের ফেসবুকেও আপলোড করেছেন। তার বিরুদ্ধে নতুন করে একটি বৈষম্যবিরোধী মামলা দেয়া হল। আওয়ামীলীগ যদি কেউ করে থাকে তাদেরকে অন্যায় ও অন্ধকারের পথে জোড় করে হাটিয়েছে। এখন তারা ওই পথ থেকে বের হয়ে আসতে চায়। একটি গ্রুপ তাদেরকে থামিয়ে দিতে চায়। এই দেশটা সবার, যারা অন্যায় করেছে তারা সবাই পালিয়ে গেছে। আর যারা অন্যায় করেনি তারা দেশেই আছে।

তিনি বলেন, বর্তমানে অনেকেই অনেকের ব্যবসা দখলের জন্য চেষ্টা চালাচ্ছে এবং অনেকেই মামলা বাণিজ্য করেছে এটা সবাই জানে। সাংবাদিক ভাইয়েরা আপনারা যাচাই-বাছাই করেন যে, রুহুল কে? রুহুল মাদক ব্যবসা করে কি না? মাদকের সাথে জড়িত কি না? আপনারা যাচাই করে পত্রিকায় দেন। আপনারা যদি সত্যিটা তুলে না ধরেন তাহলে দেখবেন দেশ আগের মত অবস্থায় চলে গেছে। যেহেতে থানায় একটি অভিযোগ করলে তদন্ত করে মামলা নেয়, অনুরূপ আপনারও তদন্ত করে একটা নিউজ করেন। শুধু শুধু একটা মানুষকে হেয় প্রতিপন্ন কইরেন না।

স্থানীয় পত্রিকার সম্পাদকদের উদ্দেশ্যে রুহুল বলেন, আপনারা যে নিউজ করেন, একটু যাচাই-বাছাই করে করা উচিত। আওয়ামীলীগের আমলে যে ভাবে দেশটা চলেছে আমরা চাইনা ওই ভাবে দেশটা চলুক। সত্যিটা আপনারা তুলে ধরেন। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনরা সত্যের পথে থাকুন, মিথ্যার পথে না হাটুন। আপনারা জাতির বিবেক, তাই সেই বিষয়টি বিবেচনা করে জনস্বার্থে কাজ করুন্ তাহলেই মানুষ উপকৃত হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!