নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
পুলিশের চোঁখে কাঠের চশমা! ফতুল্লায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল

পুলিশের চোঁখে কাঠের চশমা! ফতুল্লায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লাল

প্রকাশিতঃ

ছাত্র হত্যাসহ বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি তিনি! মামলা গুলোর মধ্যে কয়েকটিতে প্রাথমিক ভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালতে চার্জশিটও দিয়েছেন জমা। অথচ, এতগুলা মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ নাকি তাকে খোঁজে পাচ্ছেন না! বরাবরের মতই রয়ে যাচ্ছেন ধরাছোয়ার বাইরে আর থেকে যাচ্ছেন বহাল তরিয়তে!

এমনকি, নিয়মিত আদায় করছেন চাঁদা, নিয়ন্ত্রন করছেন ঝুঁট সেক্টর, করে যাচ্ছেন জমি দখল, আবার খাচ্ছেন নিয়মিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা! এক ডজনেরও বেশি মামলা থাকলেও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন নিজ এলাকায় এবং চালিয়ে আসছেন সন্ত্রাসী কর্মকান্ড!

এত গুনে গুণান্নিত ব্যাক্তিটি হচ্ছেন এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন!

যেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তারে চলছে পুলিশের নিয়মিত অভিযান। অথচ, স্বেচ্ছাসেবকলীগ নেতা বিল্লালের বিরুদ্ধে এত মামলা থাকা স্বত্ত্বেও তার প্রকাশ্যে ঘুরে বেড়ানোটা সত্যিই রহস্যের জন্ম দিচ্ছে!

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই নাকি বিল্লাল হোসেন এলাকায় অবস্থান করছেন। এমনকি, বিল্লাল তার অপরাধের রাজত্ব নিয়ন্ত্রনে সহযোগিতা নিচ্ছেন কতিপয় বিএনপি নেতাদের!

তবে, ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব হোসেন বললেন ভিন্ন কথা। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা কিংবা সন্ত্রাসীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল একাধিক মামলার আসামি এটা সত্য। এই বিল্লালকে গ্রেপ্তারে তার বাড়িতে একাধিক বার পুলিশি অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে বিল্লালকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

এদিকে, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লালের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও কিভাবে এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এমন প্রশ্ন বার বারই ঘুরপাক খাচ্ছে স্থানীয় সাধারন মানুষ এবং বিএনপি নেতা কর্মীদের মাঝে?

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপির কর্মীরা জানান, স্থানীয় পঞ্চায়েত মাতবর আলী সর্দার এবং যুবদল নেতা মনিরের প্রত্যক্ষ শেল্টারে স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল এখনো এলাকায় সেফ জোন- এ থেকে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছে। আর আমরা এতটাই দুর্ভাগা যে, স্বেরাচার হাসিনা সরকারের আমলে এই বিল্লালের অত্যাচারে এলাকা ছেড়ে থাকতে হয়েছে অর্ণ্যত্র আর আজকে নিজের দল ক্ষমতায় থাকার পরও কোনঠাসা হয়ে এলাকায় বসবাস করতে হচ্ছে! এ কষ্টের কথা আমরা কাকে বলব??

কারন হিসেবে বিএনপি কর্মীরা উল্লেখ্য করেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লালের উপর রয়েছে, কতিপয় বিএনপি নেতাদের আর্শিবাদ! যারা কিনা আর্থিক সুবিধা গ্রহনের মাধ্যমে স্বেরাচার দোসরদের কাছে নিজেদের বিবেক বিসর্জন দিয়েছেন! যাই হউক বিষয়টি বিএনপির হাই কমান্ড গুরুত্ব সহকারে হস্তক্ষেপ করবেন এমনটাই প্রত্যাশা করি।

সেই সাথে হত্যাসহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লালকে গ্রেপ্তারের জন্য স্থানীয় থানা পুলিশের দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লালের আত্মপক্ষ সমর্থন নেওয়ার জন্য তার মোবাইলে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে, স্থানীয় পঞ্চায়েতে মাতবর আলী সর্দার বলেন, বিল্লালের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। এখন আর আমার বিল্লালের সাথে যোগাযোগ নেই।

সুত্র: যুগের নারায়ণগঞ্জ

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!