নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার পোস্ট অফিস টু শিবু মার্কেট সড়কে নতুন ভোগান্তি

ফতুল্লার পোস্ট অফিস টু শিবু মার্কেট সড়কে নতুন ভোগান্তি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোস্ট অফিস থেকে শিবু মার্কেট পর্যন্ত সড়কে দীর্ঘদিনের সংস্কারকাজ শেষে স্বস্তি ফেরার কথা থাকলেও জনসাধারণের ভোগান্তি যেন এখনও কাটেনি। সম্প্রতি এই সড়কে নতুন করে শুরু হওয়া কিছু নির্মাণকাজের মালামাল ও কারখানার কাঁদা মাটির কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং চালকেরা।
সরেজমিনে এবং স্থানীয়দের অভিযোগে জানা গেছে, সড়কের মদিনা ডাইংয়ের সামনে যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখা এবং খোঁড়াখুঁড়ির কারণে সড়কটি প্রায় বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, বৃষ্টির পানি এবং কারখানার আশপাশের নির্মাণ কাজের কাদামাটি জমে পুরো রাস্তাটি এখন চলাচলের অযোগ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দেখা যায়, রাস্তার ওপর যত্রতত্র বালির বস্তা ও নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখা হয়েছে এবং কাদামাখা পিচ্ছিল পরিবেশের কারণে মানুষ চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘ সময় ধরে সড়ক সংস্কারের ধীরগতির কারণে তারা আগে থেকেই চরম ভোগান্তির মধ্যে ছিলেন। অনেক প্রতীক্ষার পর কাজ শেষ হওয়ায় সবাই স্বাভাবিক চলাচলের আশা করেছিলেন। কিন্তু মদিনা ডাইংয়ের সামনের এই নতুন অব্যবস্থাপনা ও নির্মাণকাজের কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।
বিশেষ করে এলাকার ব্যবসায়ী, কলকারখানার শ্রমিক এবং শ্রমজীবী মানুষেরা সময়মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। সড়কটির কাজ শেষ হওয়ার পরেও নতুন করে বন্ধ হয়ে যাওয়ার কারণে জনসাধারণের চলাচলের জনসাধারণের চলাচলের ভোগান্তি বর্তমানে চরম আকার ধারণ করেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, এখানে যখন-তখন নির্মাণকাজ চালানো হলেও বিকল্প চলাচলের কোনো সুষ্ঠু ব্যবস্থা রাখা হয়নি। এমনকি সাধারণ মানুষের সুরক্ষায় কোনো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়েনি। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দিতে হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী ও পথচারীরা এই নরক যাতনা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি দাবি করেছেন। দ্রুত সড়কটি থেকে প্রতিবন্ধকতা অপসারণ করে জনচলাচল স্বাভাবিক করার জন্য তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!