নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে রাস্তার উপর স্থাপনা নির্মাণ, লাশ বের করতে বাঁধা

সোনারগাঁয়ে রাস্তার উপর স্থাপনা নির্মাণ, লাশ বের করতে বাঁধা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে চলাচলের রাস্তার উপর টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আজগর হোসেন ভূঁইয়া ও রোকসানা আক্তার মিনু দম্পতির বিরুদ্ধে।

 

ঘর নির্মাণের ফলে সোনারগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের অন্তত ১০টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় যানবাহন তো দূরের কথা, অ্যাম্বুলেন্স প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছে। এমনকি মৃত ব্যক্তির লাশও বাড়ি থেকে বের করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।

 

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গত রোববার (২৮ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

স্থানীয়রা জানান, দত্তপাড়া গ্রামের আজগর হোসেন ভূঁইয়া ও রোকসানা আক্তার মিনু দম্পতি চলাচলের রাস্তার অংশ দখল করে টিনশেড ঘর নির্মাণ করেছেন। এতে রাস্তা সংকুচিত হয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অন্যরা নিয়ম মেনে জায়গা ছাড় দিলেও অভিযোগ রয়েছে, ওই দম্পতি কোনো জায়গা না রেখে স্থাপনা নির্মাণ করেছেন।

 

সরেজমিনে দেখা যায়, রাস্তার অংশ দখল করে নির্মিত স্থাপনার কারণে পথটি সংকীর্ণ হয়ে পড়েছে। এতে স্থানীয়দের স্বাভাবিক চলাচল, অসুস্থ রোগী পরিবহন এবং মৃতদেহ বহনের ক্ষেত্রেও চরম ভোগান্তি তৈরি হয়েছে।

 

অভিযোগকারী গোলাম ফারুক পাটোয়ারী বলেন, “আমরা আগে জমি কিনেছি। নিয়ম অনুযায়ী স্থাপনা নির্মাণের সময় কিছু জায়গা ছাড় দিতে হয়, কিন্তু তারা এক ইঞ্চিও ছাড় দেননি। এমনকি আমার মা-বাবার মরদেহ বের করার সময় ঘরের বেড়া খুলে বের করতে হয়েছে।”

 

স্থানীয় সালিশকার আফাজউদ্দিন বলেন, আমরা বারবার অনুরোধ করেছি রাস্তা থেকে স্থাপনা সরিয়ে নিতে। সংকুচিত রাস্তায় লাশ বের করতেও সমস্যা হয়। ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা রাজি হয়নি।

 

অন্যদিকে স্থানীয় বাসিন্দা সবুজ জানান, দুই পাশে রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করায় পুরো এলাকার অন্তত ১০টি পরিবার ভোগান্তিতে রয়েছে।

 

অভিযুক্ত রোকসানা আক্তার মিনু দাবি করেন, তিনি নিজস্ব জমির ওপরই ঘর নির্মাণ করেছেন এবং রাস্তা দখল করেননি। তবে নির্মাণবিধি অনুযায়ী জায়গা ছাড় দিয়েছেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।

 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!