নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় স্বামীকে হত্যা: আদালতে ঘাতক স্ত্রীর দায় স্বীকার

ফতুল্লায় স্বামীকে হত্যা: আদালতে ঘাতক স্ত্রীর দায় স্বীকার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গলা হাতপায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছে ফারজানা আক্তার মুন্নি।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে মুন্নির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে মুন্নি তার স্বামী জাহাঙ্গীর আলম জনিকে নৃশংসভাবে হত্যার রোমহর্ষক বর্ণনা দেয়।

এদিকে জনি হত্যার ঘটনায় তার মা জাহানারা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মুন্নি ছাড়াও তার আগের সংসারের ছেলে সৈকত, মেয়ে হাফসা, মা আমেনা বেগম, ভাই লিংকনসহ অজ্ঞাত আরও / জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় নির্ভরযোগ্য একাধিক সূত্রের দাবি, ২৯ জুন ভোররাতে নিহত জনি বাসায় আসেন। পূর্বপরিকল্পিতভাবে তাকে কোল্ড ড্রিংকের সঙ্গে /৬টি ঘুমের ওষুধ খাওয়ানো হয়। কিছুক্ষণের মধ্যে তিনি অচেতন হয়ে পড়লে মুন্নি তার গলায় ছুরি চালায় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে হাতপায়ের রগ কেটে দেয়।

সূত্রগুলোর দাবি, তার পরিকল্পনা ছিল লাশ টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেওয়া। উদ্দেশে দুই দিন আগে বাসার ডিপ ফ্রিজের মালামাল ছেলে সৈকতের বাসায় সরিয়ে রাখা হয়েছিল। তবে এসব তথ্য তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, যা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হত্যাকাণ্ডের পর বাসার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছেলে সৈকতের বাসায় সরিয়ে নেওয়া হয় এবং ঘটনাকে ডাকাতি বলে প্রচারের চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা মুন্নিকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশের ভাষ্য, আটক হওয়ার পর মুন্নি হত্যার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি চাপাতি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে গিয়ে কথা হলে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, মুন্নির সাবেক স্বামী দেলপাড়ার টাওয়ারপাড়া এলাকার বাসিন্দা মিঠু, যিনি তৈরি পোশাক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের সংসারে ছেলে সৈকত মেয়ে হাফসা রয়েছে। স্থানীয়দের ভাষ্য, পরে মুন্নি মিঠুর গাড়িচালক জাহাঙ্গীর আলম জনির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে জনিকে বিয়ে করেন। পরে জনি সোনারগাঁও হোটেলে চাকরি নেন।

স্থানীয়দের দাবি, মুন্নির নামে থাকা শতাংশ জমিতে জনির অর্থে একটি একতলা ভবন নির্মাণ করা হয়। জনি মুন্নির সংসারে মুনতাসির নামে দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

মামলার এজাহারে বাদী জাহানারা বেগম অভিযোগ করেন, মুন্নি, তার ছেলে সৈকত, মেয়ে হাফসা, ভাই লিংকনসহ অন্যরা পরিকল্পিতভাবে জনিকে হত্যা করেছেন। এজাহারে আরও বলা হয়, মুন্নির নামে থাকা বাড়িটি আগের সংসারের সন্তানদের জন্য দ্বিতীয় তৃতীয় তলা করে দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে জনির ওপর চাপ দেওয়া হচ্ছিল। বাদীর অভিযোগ, বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মুন্নির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য, তার ছেলে সৈকতও এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!