নারায়ণগঞ্জ সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ইসদাইর রাবেয়া হোসেন স্কুলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির বৃক্ষরোপণ উদ্বোধন
বন্দরের নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 
সোনারগাঁয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা
‘ফল চাষ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে’: ডিসি
ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার
শিশুরা থাকবে স্কুলে কিংবা খেলার মাঠে কারখানায় নয় -ডিসি মো: রায়হান কবির
সুমন আকবর-হাসান আলীর দেয়া কমিটিতে ঠাই হয় দরবেশ আলীর
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রস্ততি সম্পন্ন
কৃষকদল নেতার অত্যাচারে নিজ শহরে অনিরাপদ ব্যবসায়ী, রাজধানীতে আর্তনাদ!
ফতুল্লায় ট্যাংকলড়ি চালকের বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৪
সোনাকান্দায় খাল পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন
বন্দরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
কৃষকদলের জুয়েল আরমানের বিরুদ্ধে অপহরন করে নগদ টাকা ও চেক আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন
শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ: নাসিক প্রশাসক
আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
মানবতাবিরোধী অপরাধ: ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
সিদ্ধিরগঞ্জে আ. লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১২
ফেন্সিডিল হাতে ও জুয়া খেলার ছবিতে ভাইরাল আরিফ মন্ডল!
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু
বকশীগঞ্জে নদীভাঙনে ভবন হারানোর ১৪ বছর পরও টিনশেডেই চলছে বিদ্যালয়
শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত 
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ১
আওয়ামীলীগের অর্থের জোগান দাতা কে এই নিহার?
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৯
বন্দরে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যের মারধরে প্রাণ হারালেন বৃদ্ধ
নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামী জাহাঙ্গীর গ্রেফতার
আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
শেরপুরের  শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা 
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ১
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার

ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায় স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।
সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের থেকে জানা গেছে, মুন্নির দ্বিতীয় স্বামী ছিলেন নিহত জাহাঙ্গীর আলম জনি (৪১)। একসময় জনি মুন্নির প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় পাঁচ বছর আগে মুন্নি প্রথম স্বামীর সংসার ছেড়ে জনিকে বিয়ে করেন এবং দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলিতে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।
তাদের সংসারে একটি সন্তান রয়েছে। জাহাঙ্গীর আলম জনি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বারে চাকরি করতেন। এ কারণে অন্য নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে, এমন সন্দেহ থেকে দাম্পত্য কলহের সৃষ্টি হয় এবং এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোববার রাতে খাবারের সঙ্গে পাঁচটি ঘুমের ট্যাবলেট মিশিয়ে স্বামীকে খাওয়ানো হয়। পরে গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে চাপাতি দিয়ে গলা কেটে এবং দুই হাতের রগ কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে। একই সঙ্গে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি ও ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!