নারায়ণগঞ্জ শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর!
সোনারগাঁয়ে এসিল্যান্ড ও প্রধান সহকারীর স্বাক্ষর জাল করে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি,
ফতুল্লায় যুবদলের খালেক টিপু বলয়ে সন্ত্রাসীদের সশস্ত্র তান্ডব “রক্তযোদ্ধাকে হত্যার চেষ্টা” 
নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত
জুলাই আন্দোলন: শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান
নদীতে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ উদ্ধার
বিএনপিতে নির্যাতিত নেতাদের অবমূল্যায়ন, দীর্ঘ হচ্ছে আফসোস!!
থানা কম্পাউন্ডে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টার ঘটনায় মামলা গ্রেপ্তার-১
বন্দরে পরিত্যক্ত কটন মিলে চুরি গ্রেপ্তার- ২
বন্দরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা
আঙ্গুলফুলে কলাগাছ বনে যাওয়া যমুনা ডিপোর নাইটগার্ড মিলনের বিরুদ্ধে দুদকের তদন্তের দাবি
জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে লাখ টাকা জরিমানা
ফতুল্লার কাঠেরপুলের বহু অপকর্মের হোতা সোহেলের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ সনাতন পাটির আয়োজনে নগরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় বর্নাঢ্য শোভাযাত্রা
ছেলেসহ খোরশেদের ওমরাহ পালনের জন্য রওনা
ফতুল্লায় টর্চারসেলে নির্যাতনের ঘটনায় বাচ্চু মন্জু গ্রেপ্তার, উদ্ধার আড়াইলাখ
সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো?
জুলাই শহীদদের স্বরণে দোয়া ও বৃক্ষরোপণ খোরশেদের
মহাসড়কে একপাশে নাসিকের ময়লার ভাগাড়, অন্যপাশে খানাখন্দ
গায়ে কেরোসিন ঢেলে মাদক ব্যবসায়ীর আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি
দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান 
সাংবাদিকদের গুলি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নিন্দা
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড
পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন
আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের গোডাউনে আগুন, তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু
ফতুল্লায় হলি ফেব্রিক্স ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২
আদমজী বিহারী ক্যাম্পের মাদকসম্রাট জাকির, জাহিদ ও ছনু ধরাছোঁয়ার বাইরে:
Next
Prev
প্রচ্ছদ
চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল

প্রকাশিতঃ

১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউজে হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। হত্যাকাণ্ডের সামরিক তদন্তের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় যে ১৩ সেনা কর্মকর্তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল, মোজাফফর হোসেন ছিলেন তাদের মধ্যে অন্যতম। ঘটনার পর থেকে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার নথি ও তদন্তসংশ্লিষ্ট তথ্যানুযায়ী, তদন্তের বিবরণী থেকে জানা যায়, চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের ভূমিকা ছিল অত্যন্ত ভয়ংকর। আক্রমণের সময় সার্কিট হাউজে হানা দিয়ে মেজর মোজাফফর ও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন সরাসরি রাষ্ট্রপতির কক্ষের দিকে অগ্রসর হন। মোজাফফরই প্রথম ব্যক্তি ছিলেন যিনি সশরীরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষের বাইরে এনে শনাক্ত করেন। শুধু শনাক্ত করাই নয়, ঠান্ডা মাথায় তিনি রাষ্ট্রপতিকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। হত্যাকাণ্ড নিশ্চিত করার পরপরই মোজাফফর চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোনে ইংরেজিতে একটি ঐতিহাসিক বার্তা দেন, ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড’।

১৯৮১ সালের ৩১ মে যখন সরকারি বাহিনী পুনরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, তখন বিদ্রোহের মূল হোতা মেজর জেনারেল মঞ্জুরসহ অনেকেই গ্রেফতার হন এবং পরে মঞ্জুর নিহত হন। তবে মেজর মোজাফফর হোসেন এবং মেজর এসএম খালেদ কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘ সময় ভারতে ছদ্মনামে আত্মগোপন করেন। এ সময় ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে বিভিন্ন স্থানে অবস্থান করেন। পরে গোপনে দেশে ফিরে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় বসবাস শুরু করেন।

সম্প্রতি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘তিনি একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং কোর্ট মার্শালের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তাই প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে তাকে সেনাবাহিনীর নিজস্ব জুডিশিয়াল প্রসেস বা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!