নারায়ণগঞ্জ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 
সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 
ইসলামপুরে প্রধান শিক্ষকের পদ শূন্য ১২৮ বিদ্যালয়! দিনদিন ঝড়ে পড়ছে শিক্ষার্থী
রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার ,স্বর্ণালংকার উদ্ধার
আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে “বি.এস.পি” নারায়ণগঞ্জ জেলা কমিটির বৈঠক
ফতুল্লার ভূঁইগড় বাজারে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা
একের পর এক বাড়ছে নিত্যপণ্যের দাম, ভোক্তাদের নাভিশ্বাস
ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
ডিজেলের দামের প্রভাব সবজির বাজারে
মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্স ভাঙার অভিযোগে যুবক আটক
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
মীরুর মহিদুল এখন টিটুর ডেরায়!!
চাঁদাবাজির মামলায় মহানগর কৃষক দলের সদস্য সচিব গ্রেফতার
বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ
প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি
সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক
বিএনপি নেতা রুহুল আমিনের হঠাৎ আওয়ামী প্রীতি!!
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ব্যয় বাড়ছে পণ্য ও গণপরিবহনে
অনিল দাসকে ছাড়াতে থানায় বিএনপি নেতা মিথুন ও আওয়ামী দোসর বাচ্চুর দৌড়ঝাঁপ
ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় হোসেনগংদের বিরুদ্ধে মামলা,গ্রেফতার ১
পাগলা বাজার থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
স্বামীকে কুপিয়ে হত্যা চেষ্টা,অধরা স্ত্রী ও সমন্ধি!

স্বামীকে কুপিয়ে হত্যা চেষ্টা,অধরা স্ত্রী ও সমন্ধি!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিসি ১০ নং ওয়ার্ডের এসিআই পানির ফল সংলগ্ন এলাকায় পারিবারিক বিষয়ে ঝগড়ার পর রবিনকে কুপিয়ে জখমের ঘটনার মামলার পর প্রায় ২০দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। তবে আসামীরা এলাকায় অবস্থান করলেও তাদেরকে গ্রেফতার না করার ফলে অনেকটাই নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগির পরিবারের সদস্যরা।
এজাহারে সিরাজ মিয়ার ছেলে মো.আনু উল্লেখ করেন যে, বন্দরের বক্তারকান্দি আমিরাবাদ বালুরমাঠ সংলগ্ন এলাকার টারজেন মিয়ার মেয়ে শান্তার সাথে ৬ বছর পুর্বে আমার ছেলে রবিনের সাথে বিবাহ হয় এবং তাদের সাংসারিক জীবনে ২টি ছেলে সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে ছেলে এবং ছেলের বউয়ের যাবতীয় খরচাদি আমি নিজেই বহন করতাম। এ নিয়ে আমার ছেলে সাথে ছেলের বউয়ের প্রায় সময় ঝগড়া হতো। ছেলের বউয়ের সাথে আমার ছেলে মাঝে-মধ্যে ঝগড়া হলে তা তার ভাই শাওনকে ডেকে এনে আমার ছেলেকে মারধরসহ বিভিন্নভাবে হুমকী প্রদান করতো। প্রায় ৮ মাস পুর্বে ১ নং বিবাদী আমার বাড়িতে এসে তার বোন ২নং বিবাদীকে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর প্রায় ৮ মাস চেষ্টা করেও ২ নং বিবাদী শান্তাকে আমার বাড়িতে আনতে ব্যর্থ হই এবং ২নং বিবাদী আমার ছেলের সাথে সংসার করবেনা বলেও জানায়। যারফলে তার ভরনপোষনের যাবতীয় খরচাদি আমার ছেলে পাঠিয়ে দিত। ব্যক্তিগত জীবনে অশান্তি থাকার ফলে আমার ছেলে প্রায় ৩ মাস পুর্বে ২য় বিয়ে করে। এরপর থেকেই ১ ও ২ নং বিবাদী আমার ছেলেকে হত্যা করার জন্য সুযোগে ছিল। এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় সমাধানের চেষ্টা করলেও বিবাদীদ্বয় সমাধানে আসতে চায়নি।
এর জেরে গত ২৪ জুন দুপুর ১২টায় ১০নং ওয়ার্ডস্থ এসিআই পানির ফল সংলগ্ন আমার বসত ঘরে ও উঠানে ১নং ও ২নং বিবাদীয় সহ অজ্ঞাতনামা বিবাদীরা বেআইনী জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করিয়া একই উদ্দেশ্যে হাতে ধারালো ছুরি নিয়া আমার ছেলের উপর হামলা করে। এ সময় ১নং বিবাদী ২ বিবাদীর সহযোগীতায় ১নং বিবাদীর হাতে থাকা ধারালো ছুরি দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ছেলের পেটে নাভি, পাশে, বুকে ও বাম হাতের আগুলে একাধিক আঘাত করিয়া গুরুতর কাটার রক্তাক্ত জখম করে। ১নং বিবাদীর ছুরির আঘাতে আমার ছেলের খাদ্যনালি কাটায় আমার ছেলে জ্ঞানহীন হয়ে পড়লে বিবাদীদ্বয় আমার ছেলেকে মৃত দেবে ফেলে রেখে আমার ২ নাতিকে নিয়ে চলে যায়। ছেলেকে চিকিৎসাধীন থাকাবস্থায় আমি আমার ছেলের বউ এবং তার ভাইয়ের বিরুদ্ধে এশটি মামলা দায়ের করি। যার নং ৩৯ ( ২০/৭/২৬ইং)। ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)৩৪ প্যানেল কোড।
এদিকে মামলার বাদী মো.আনু বলেন,আমার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার মামলার প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করেনি। বরং পুলিশের অবহেলার কারনে উল্টো আসামী পক্ষ আমাকে বিভিন্নভাবে হুমকী প্রদান করছে মামলা উঠিয়ে নেয়া জন্য। যদি না উঠাই তাহলে ভবিষ্যতে আমার খারাপ পরিনাম ভোগ করার জন্যও প্রস্তুত থাকতে বলছে আসামীরা।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান,আসামীদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে। তবে একটু সঠিক সংবাদ আমাকে দিলেও আসামীকে দ্রুত গ্রেফতার করা সম্ভব।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!